Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:০০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ০৩ এপ্রিল ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:০০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ০৩ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
‘সিট নাই, আমি এখন কই যামু?’—অসুস্থ শিশুকে নিয়ে বাবার আকুতি
ফটিকছড়িতে গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু
মাদরাসা শিক্ষকের পিটুনিতে হাসপাতালে ভর্তি ৭ বছরের শিশু
রাজধানীতে নামাজ পড়তে গিয়ে শিশু নিখোঁজ

পটুয়াখালীতে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:০০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ০৩ এপ্রিল ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:০০, ০৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ০৩ এপ্রিল ২০২৬
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, শরীরে লালচে দাগ এবং কাশির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা। ছবি : এনটিভি

পটুয়াখালী জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ৮টি উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জ্বর, শরীরে লালচে দাগ এবং কাশির উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০৪টি শিশু চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৮৬টি শিশু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই এ পর্যন্ত ৮৬টি শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে সেখানে ৪৩টি শিশু চিকিৎসাধীন। জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। এদের মধ্যে ৩৯টি শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, যার মধ্যে ৪টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত ৪৪টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে আসছে।

আক্রান্তের তুলনায় জেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা অত্যন্ত নগণ্য। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২০টি এবং পুরো জেলায় সব মিলিয়ে হামের রোগীদের জন্য মাত্র ৫৪টি বেড বরাদ্দ রয়েছে। শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে (ফ্লোর) শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন জানান, আমাদের হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে বর্তমানে ৬০০ থেকে ৭০০ জন রোগী ভর্তি থাকছে। অবকাঠামো, জনবল এবং ওষুধের বরাদ্দ সংকটের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে হামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রয়েছে এবং ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সকলে পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছেন।

এদিকে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া না গেলেও, ক্রমবর্ধমান রোগীর সংখ্যায় অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

শিশু হাম আক্রান্ত

সংশ্লিষ্ট সংবাদ: শিশু

০৫ এপ্রিল ২০২৬
ফটিকছড়িতে গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু
০৪ এপ্রিল ২০২৬
শিশুর টিকা কার্ডে ‘হামের টিকা’ দেওয়া হয়েছে কিনা বুঝবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়
০৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯৭৪
  2. ‘সিট নাই, আমি এখন কই যামু?’—অসুস্থ শিশুকে নিয়ে বাবার আকুতি
  3. মুন্সীগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু, লক্ষাধিক শিশু পাবে সুরক্ষা
  4. হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
  5. হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
  6. বিএমইউতে হামের বিশেষ ওয়ার্ড চালু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x