থাইরয়েডে ভুগছেন? খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বস্তি
থাইরয়েড দেহের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি দেখতে প্রজাপতির মতো। এটি আমাদের গলার সামনের দিকে থাকে। শরীরের বৃদ্ধি থেকে আরও নানা বিষয় নির্ভর করে এই গ্রন্থি থেকে নির্গত হরমোনের উপর। এই গ্রন্থি ঠিকমতো কাজ না করলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, আর সেখান থেকেই দেখা দেয় নানা জটিলতা। থাইরয়েডের সমস্যা হয়েছে কি না, বোঝার উপায় কী? কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে।
– ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
– গলায় প্রদাহ
– হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা কমে যাওয়া
– মেজাজ খারাপ হওয়া
– চুলে উঠে যাওয়া
চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসেও নজর দিন
উপরোক্ত উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে সঠিক খাদ্যাভ্যাস এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। দৈনন্দিন খাবারের তালিকায় কিছু উপকারী উপাদান যোগ করলে মিলতে পারে বাড়তি উপকার। দেখে নেওয়া যাক, সেগুলো কী কী।
আমলকি
এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। লেবুর চেয়ে প্রায় আট গুণ, বেদানার চেয়ে ১৭ গুণ বেশি। এটি থাইরয়েডের ভারসাম্য রাখতে সাহায্য করে।
নারকেল
এতে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইডস রয়েছে। এটিও থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
কুমড়ার বীজ
এই দানাটিতে রয়েছে প্রচুর জিংক। এটিও থাইরয়েডের সমস্যা অনেক কমায়।
আদা
আয়ুর্বেদে আদার অনেক গুণের কথা বলা হয়েছে। এতে জিংক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে বিপুল মাত্রায়। এটিও থাইরয়েডের সমস্যা কমাতে কাজে লাগতে পারে।
মুগ ডাল
এই ডালে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে বিপুল মাত্রায়। ফলে এটি থাইরয়েডের সমস্যা কমাতে খুবই কাজে লাগে। এটি নিয়মিত খেলে নানা ধরনের উপকার পাওয়া যায়।
থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎকরে পরামর্শ নিয়ে ওষুধ খেতেই হবে। শুধু এই খাবারগুলোর উপর ভরসা করলেই হবে না। কিন্তু ওষুধের পাশাপাশি এগুলো খেলে সমস্যা কিছুটা কমতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক