Skip to main content
NTV Online
Dektop Mobile

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২১ মে ২০২৬
আরও খবর
‘প্রাথমিক পর্যায়ে লিভার ক্যানসার শনাক্তকরণে কার্যকর উদ্যোগ জরুরি’
এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
জবির দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. হানিফ
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলায় বিএমইউতে মানববন্ধন

নবজাতকের মৃত্যুহার কমাতে আশার আলো ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ : বিএমইউ উপাচার্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২১ মে ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২১ মে ২০২৬
উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বুধবার বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

অপরিণত ও কম ওজনের নবজাতকের মৃত্যুহার হ্রাস, রোগ প্রতিরোধ এবং জীবন রক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) মডেল আশার আলো ছড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, কেএমসি পদ্ধতির কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং এটি জাতীয় পর্যায়ে আরও বিস্তৃতভাবে বাস্তবায়নে নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বসহ আলোচনা প্রয়োজন।

বুধবার (২০ মে) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. এফ এম সিদ্দিকী।

উপাচার্য বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম কেএমসি পদ্ধতিকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবজাতকের জীবন রক্ষায় কেএমসির অবদান এবং গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আব্দুল মানান বলেন, অপরিণত ও কম ওজনের নবজাতকদের জীবন রক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ার একটি অনুসরণীয় ও আদর্শ পদ্ধতি। কেএমসি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নিওন্যাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুম্পা মনি চৌধুরী। তিনি জানান, প্রতি বছর ১৫ মে আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার সচেতনতা দিবস পালিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ছিল—‘স্থিরতাই শক্তি’।

উপস্থাপিত প্রবন্ধে রূম্পা মনি বলেন, কেএমসি নবজাতকের মৃত্যুহার এবং ছয় মাস বয়স পর্যন্ত মৃত্যুঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এটি হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া ও মারাত্মক সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি দ্রুত বুকের দুধ খাওয়ানো শুরু, একচেটিয়া মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা এবং শিশুর ওজন বৃদ্ধিতেও কেএমসি কার্যকর।

রূম্পা মনি আরও জানান, ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো অপরিণত ও কম ওজনের নবজাতকের জন্য একটি ‘প্রোটোকলভিত্তিক সেবা পদ্ধতি’, যা মা ও শিশুর ত্বক থেকে ত্বকের সংস্পর্শ বা স্কিন-টু-স্কিন কেয়ারের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। মাতৃসেবার সঙ্গে সমন্বয় করে নবজাতক নার্সদের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাৎক্ষণিক কেএমসি চালুর ব্যবস্থা নবজাতকের মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সুপারিশ করেছে, জন্মের পর যত দ্রুত সম্ভব কেএমসি শুরু করা উচিত এবং শিশুর স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করা উচিত নয়।

এ ছাড়া সেমিনারে ‘মাদার নিউবর্ন কেয়ার ইউনিট’ সম্পর্কেও আলোচনা হয়। বক্তারা জানান, এই সেবা মডেলে জন্মের পর থেকে হাসপাতাল ত্যাগ পর্যন্ত মা ও শিশুকে আলাদা করা হয় না। এর মাধ্যমে নবজাতকের নিবিড় সেবার পাশাপাশি তাৎক্ষণিক কেএমসি নিশ্চিত করা সম্ভব হয়।

সেমিনারে বিএমইউর নিওন্যাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নবজাতক ও শিশু বিশেষজ্ঞরা অংশ নেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

২৭ এপ্রিল ২০২৬
বিএমইউর অতিরিক্ত পরিচালক শাহিদুল হাসান সাময়িক বরখাস্ত
১১ মার্চ ২০২৬
বিএমইউর নবনিযুক্ত ভিসিকে ড্যাবের শুভেচ্ছা
০৯ মার্চ ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
  2. ডেঙ্গু আক্রান্ত আরও ৯৪ জন হাসপাতালে ভর্তি
  3. ‘মেডিকেল অক্সিজেন রোডম্যাপ’ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন
  4. ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬
  5. চোখের ঘুম তাড়াতে ও কাজে মনোযোগ ফেরাতে যা করবেন
  6. হামের উপসর্গ নিয়ে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১১৭১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x