Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১১:৩০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১০ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১১:৩০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১০ জুলাই ২০২৬
আরও খবর
আপনার কান কেন চুলকায়?
পূজায় লাগামহীন খাওয়া-দাওয়া? সুস্থ থাকার সহজ উপায়
বিশ্ব আর্থ্রাইটিস দিবসে ঢামেকে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম
চায়ের কাপে তেজপাতার অনন্য স্বাদ ও গুণ
সুগার হঠাৎ কমে গেছে? বিপদ এড়াতে দ্রুত কী করবেন?

বৃষ্টিতে ভিজেছেন? সুস্থ থাকতে জেনে নিন জরুরি করণীয়

ফিচার ডেস্ক
১১:৩০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১০ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১১:৩০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১০ জুলাই ২০২৬
ছবি: স্টার মেইল

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। কখনো ঝুম বৃষ্টি, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—এভাবেই কাটছে দিনের অধিকাংশ সময়। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের অনেকেই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে। তবে ভেজা শরীর নিয়ে দীর্ঘ সময় থাকলে সর্দি-কাশি, জ্বর কিংবা বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই বৃষ্টিতে ভিজে গেলে শরীরের সঠিক যত্ন নেওয়া জরুরি। জেনে নিন, বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে কী কী করবেন।

দ্রুত ভেজা পোশাক বদলে ফেলা

বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব সমস্ত ভেজা জামাকাপড় পরিবর্তন করতে হবে। ভেজা কাপড় দীর্ঘক্ষণ ত্বকের সংস্পর্শে থাকলে নিউমোনিয়া ও ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বাড়ে। প্রয়োজনে অফিস বা বাইরে বের হওয়ার সময় ব্যাগে অতিরিক্ত একটি পোশাক রাখতে পারেন। এতে ঠান্ডা লাগার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

ভেজা অবস্থায় এসি রুম এড়িয়ে চলা

বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর শরীর ও চুল পুরোপুরি না শুকানো পর্যন্ত এসির শীতল কক্ষে প্রবেশ করা যাবে না। এটি শরীরের তাপমাত্রা আরও কমিয়ে দিয়ে ঠাণ্ডা বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এসি কক্ষে প্রবেশের আগে অবশ্যই শুকনো পোশাক পরে নিন। 

কুসুম গরম পানিতে গোসল করুন

বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে যত দ্রুত সম্ভব হালকা কুসুম গরম পানিতে গোসল করে নিন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং গায়ে লেগে থাকা ধুলাবালি ও জীবাণুও সহজেই পরিষ্কার হয়ে যায়।

পা ও আঙুলের ফাঁকা অংশ পরিষ্কার করা

বৃষ্টির কারণে রাস্তার জমে থাকা নোংরা কাদা-পানি মাড়িয়ে বাসায় ফিরতে হয়। জমে থাকা নোংরা পানি থেকে পায়ে ‘অ্যাথলেটস ফুট’ বা মারাত্মক ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই গোসলের সময় সাবান দিয়ে ভালোভাবে পা পরিষ্কার করুন। আঙুলের ফাঁক ও নখের কোণও যত্নসহকারে ধুয়ে নিন, যাতে কোনো জীবাণু বা ময়লা জমে না থাকে।

গরম ভেষজ চা পান করুন

বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পর ঠান্ডা পানীয় বা খাবারের পরিবর্তে এক কাপ গরম ভেষজ চা পান করতে পারেন। আদা, তুলসি ও লবঙ্গ দিয়ে তৈরি চা শরীর গরম রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শরীরের পানিশূন্যতাও কিছুটা দূর করে।

প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখুন 

বর্ষাকালে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখা খুবই জরুরি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফল, বিভিন্ন শাকসবজি এবং ভিটামিন সি-সমৃদ্ধ খাবার যেমন পাতিলেবু ও আমলকি রাখুন। সুষম ও পুষ্টিকর খাবার শরীরকে বিভিন্ন মৌসুমি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়।

স্বাস্থ্য

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য

১৯ অক্টোবর ২০২৬
আপনার কান কেন চুলকায়?
১৫ অক্টোবর ২০২৬
পূজায় লাগামহীন খাওয়া-দাওয়া? সুস্থ থাকার সহজ উপায়
১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব আর্থ্রাইটিস দিবসে ঢামেকে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১২৫৯
  2. ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬
  3. অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদার
  4. সুস্থ থাকতে কেন খাবেন মিষ্টি আলু? জেনে নিন এর দারুণ সব গুণ
  5. চুল পড়া নিয়ে বিপাকে? জাদুকরী কাজ করবে এই ৪ খাবার
  6. দাঁতের ব্যথা নিয়ন্ত্রণে যে ৫ ভেষজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x