শাহজাহান ওয়েডিং এখন চট্টগ্রামে
বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল শাহজাহান ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। গত ২৮ আগস্ট র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান বলরুমে ফিতা কেটে চট্টগ্রাম ব্রাঞ্চের যাত্রা করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজি এস এম শাহ্জাহান, সিইও এস এম ইকরাম মিলনসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। ওয়েডিং ইভেন্ট প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় আউলেটের যাত্রা উপলক্ষে র্যাডিসন ব্লুতে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানটির সিইও এস এম ইকরাম মিলন বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও সফলভাবে বিয়ের আয়োজনে আমরা সহযোগী হতে পারব।’
প্রতিষ্ঠানটির কর্ণধার হাজি এস এম শাহজাহান ১৯৭৩ সালে খুব ছোট পরিসরে এই ব্যবসা শুরু করেন। সুদীর্ঘ ৪২ বছর কঠিন পরিশ্রমে এই প্রতিষ্ঠান। তারা সম্পূর্ণ নিজস্ব ডিজাইন ও ডেকোরেশনসামগ্রী দিয়ে সব ইভেন্ট সম্পন্ন করে থাকে। এর সহযোগিতায় রয়েছে ব্যবস্থাপনা কমিটি, অভিজ্ঞ ডিজাইন ইউনিট, দক্ষ ফ্লোরিস্ট, ইন্টেরিয়র ডেকোরেশন স্পেশালিস্ট ও প্রতিষ্ঠিত বাবুর্চি।

জান্নাতুল এ্যানি