যত্নআত্তি
ওভেন পরিষ্কারের ৯টি সহজ উপায়
খুব সহজ উপায়ে ওভেন পরিষ্কার করে ফেলুন। ছবি : সংগৃহিত
ওভেন দৈনন্দিন জীবনে ভীষণ উপকারি। চটজলদি ঝামেলাবিহীনভাবে ওভেনে খাবার গরম করা যায়। কিন্তু আমরা অনেকই এই যন্ত্রটিকে ভালোভাবে পরিষ্কার করি না। এর ফলে ওভেন নোংরা হয়ে যায় এবং জীবাণু ছড়িয়ে পড়ে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রান্নাঘরবিষয়ক দ্য কিচেন ওয়েবসাইটে ওভেন পরিষ্কারের কয়েকটি সহজ উপায়ের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
যা যা লাগবে
বেকিং সোডা, সাদা ভিনেগার, পানি, রাবার গ্লোবস, নরম তোয়ালে ও স্প্রে বোতল।
যেভাবে করবেন
- প্রথমে ওভেনের র্যাক, পিৎজা স্টোন, ওভেন থার্মোমিটার খুলে বাইরে রাখুন। এরপর ওভেনের সুইচ বন্ধ করে নিন।
- এবার একটি ছোট বাটিতে আধা কাপ বেকিং সোডার সাথে তিন টবিল চামচ পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।
- এরপর পুরো ওভেনের মধ্যে বেকিং সোডার পেস্ট ভালো করে লাগান। পেস্ট লাগানোর সময় হাতে গ্লাভস পরে নিন। ভালো করে ঘষার পর দেখবেন বেকিং সোডার রং বাদামি হয়ে যাবে। এভাবে ঘষলে ওভেনের ভিতরের দাগ, তেলতেলেভাব দূর হবে।
- এবার পুরো রাত এভাবে রেখে দিন। অন্তত ১২ ঘণ্টা ওভেনে এভাবে বেকিং সোডা মেখে রাখুন।
- ওভেনের র্যাক ভালো করে ধুয়ে নিন। যাতে এর দাগ ও তেলতেলে ভাব একেবারে চলে যায়।
- এরপর ওভেনের দরজা খুলে ভেজা তোয়ালে দিয়ে পুরো ওভেন মুছে নিন। দেখবেন, এভাবে মুছলে ওভেনের সব দাগ সহজেই দূর হয়ে যাবে।
- এবার স্প্রে বোতলে ভিনেগার ভরে ওভেনের ভিতরে স্প্রে করুন। এতে শুকিয়ে যাওয়া বেকিং সোডা নরম হয়ে যাবে এবং কর্ণারগুলো পরিষ্কার হবে।
- আবারও ভেজা তোয়ালে দিয়ে পুরো ওভেন মুছে নিন। দেখবেন, ওভেন নতুনের মতো ঝকঝক করছে।
- এবার ওভেনের র্যাক, পিৎজা স্টোন, ওভেন থার্মোমিটার আবার আগের মতো রেখে দিন। ব্যাস, খুব সহজেই আপনার ওভেন পরিষ্কার হয়ে যাবে।

জান্নাতুল এ্যানি