রাশিফল
মেষের পৌষ মাস, কর্কটের সর্বনাশ!
আজ ১১ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২৬ সেপ্টেম্বর ২০১৫ এবং ১১ জিলহজ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা ৬ ও ৮। শুভবার শুক্র ও শনি। শুভ রত্ন হীরা ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি অদম্য ইচ্ছা ও প্রাণশক্তির অধিকারী। আপনার চিন্তায় ভারসাম্য রয়েছে। আপনার পরিমিতিবোধ প্রখর। আপনার মন সংস্কার ও পরিবর্তনমুখী। তা ছাড়া আপনি জানেন, কীভাবে কাজ সম্পাদন করতে হবে। অন্যদের কাছে অলঙ্ঘনীয় ও অপরিবর্তনীয় বিষয়ও আপনি সহজে বদলে দিতে পারেন। অন্যের জন্য চিন্তা করেন আপনি। ঝামেলাও আসবে আপনার জীবনে। ঝামেলা এড়াতে আপনি জানেন, আবার চ্যালেঞ্জ গ্রহণেও পিছপা হন না। অধ্যবসায়ী হলে আপনার জীবনে প্রভূত সাফল্য আসতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী নবাব সিরাজউদদৌলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেব আনন্দ, অলিভিয়া নিউটন, টি এস এলিয়ট, ইভান পাভলভ ও ড. মনমোহন সিং।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভাগ্যোন্নয়ন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূলে থাকতে পারে। বিদেশযাত্রার উদ্যোগ সফল হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামগ্রিকভাবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। আজ আপনার নামে বদনাম রটতে পারে। কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। দায়দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল না থাকার আশঙ্কা আছে। কর্মস্থলে সহকর্মীদের বৈরিতা ক্ষতিকর হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা ক্ষতিকর হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য সময় অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের সময় ভালো থাকবে। পড়ালেখায় মন বসাতে পারবেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক বিষয়ের দিকে মনোযোগ বাড়তে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মূল্যবোধ বজায় রাখতে পারবেন। আত্মীয়দের কারো সঙ্গে দেখা হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর ভালো যাবে না। কোনো জটিল ব্যাধি দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।

ড. মুহম্মদ আনিসুল হক