কন্যার পেটে ব্যথা, ঝুঁকি নেবেন না ধনু
আজ ১৪ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৪ জিলহজ ১৪৩৬ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টায় এবং সূর্যাস্ত ৫টা ৫৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৬। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি অমায়িক, মিশুক ও নিবেদিতপ্রাণ। কৌশল ও ডিপ্লোমেসিতে আপনি দক্ষ। অন্যদের সহজেই প্রভাবিত করতে পারেন। দ্রুত চিন্তা করতে পারেন। যেকোনো পরিস্থিতি অনায়াসে উপলব্ধি করতে পারেন। অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভাবাবেগজনিত প্রতিক্রিয়ায় আপনি কম ভোগেন। কী করতে পারলেন না, তা নিয়ে দুশ্চিন্তার চেয়ে আপনি কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করেন। উদ্যোগী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রবার্ট ক্লাইভ, ড. জে ডি রাইম, বিজ্ঞানী এনরিকো ফেরমি, ক্রিকেটার ইয়ান চ্যাপেল, সেনানায়ক হোরেশিও নেলসন এবং নবীনা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর কিছুটা অসুস্থ থাকতে পারে। তবে সন্ধ্যার পর অবস্থার উন্নতি আশা করা যায়। প্রবাস আনন্দদায়ক হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে। ক্লাবে বা অন্য কোনো স্থানে আড্ডায় সময় কাটতে পারে। পেশাগত চুক্তি সম্পাদনের সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। পেশাগত ব্যাপারে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার চেষ্টা সফল হতে পারে। সন্ধ্যার পর শরীর ভালো নাও থাকতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা খারাপ যাবে না। পথ চলাচল অথবা যানবাহনে সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শিল্পী-সাহিত্যিকদের জন্য সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় আগ্রহ বাড়তে পারে। সন্ধ্যার পরে ভালো কোনো খবর পেতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূলে থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করলে ভালো করবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর ভরসা করতে পারেন। আজ কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র ও সম্ভাবনাময়। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আজ ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। নির্ভরশীলদের কাজে লাগাতে চেষ্টা করুন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে বলে আশা করা যায়। ব্যক্তিত্ব কাজে লাগাতে চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

ড. মুহম্মদ আনিসুল হক