মাখনের ভিন্ন পাঁচটি ব্যবহার
দৈনন্দিন জীবনে মাখন নানা কাজে ব্যবহৃত হয়। ছবি : বোল্ডস্কাই
দৈনন্দিন জীবনে মাখন সব সময়ই খাওয়া হয়। এটি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে। তবে এটা সত্যি যে, মাখনের ফ্যাট মোটা হওয়ার অন্যতম কারণ। কিন্তু আপনি কি চিকেন বাটার মাসালা অথবা মাখনের পুডিং না খেয়ে থাকতে পারবেন? আপনি যদি ফ্যাটের কথা চিন্তা করেন, তাহলেও হয়তো পিনাট বাটারের মতো ল্যো ফ্যাটের মাখন বেছে নেবেন। কারণ এটি খুবই স্বাস্থ্যকর। মাখন এতটাই মুখরোচক যে, আপনি যেকোনো উপায়ে এটি খাওয়ার চেষ্টা করেন।
মজার ব্যাপার হলো, আপনার এই প্রিয় খাবারটি দৈনন্দিন জীবনে আরো অনেক কাজে ব্যবহৃত হয়। লাইফস্টাইল বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে মাখনের কয়েকটি ভিন্ন ব্যবহারের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
- অনেক সময় গাম দিয়ে কোনো কাজ করলে হাতে গাম লেগে যায় এবং সহজে যেতে চায় না। এ ক্ষেত্রে প্রথমে হাতে মাখন মেখে ভালোভাবে ঘষুন। এবার সাবান লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, খুব সহজে হাতে লেগে থাকা গাম উঠে যাবে।
- মাছ ধোয়ার পর হাতে খুবই গন্ধ লেগে থাকে। চিন্তার কোনো কারণ নেই। এবার মাছ ধোয়ার পর হাতে সামান্য মাখন মেখে ম্যাসাজ করে সাবান লাগান। এবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাছের গন্ধ আর হাতে লেগে থাকবে না।
- গাড়ি অনেক সময় গাছের নিচে পার্ক করে রাখেন। কিছুক্ষণ পর এসে দেখলেন গাড়ির ওপর গাছের আঠা পরে আছে, যা মোছার পরও যায় না। এ সময় নরম কাপড়ে মাখন লাগিয়ে ওই জায়গায় ভালো করে ঘষুন। এবার সাবান মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে এই গাছের আঠা সহজেই দূর হবে।
- আপনি হয়তো কেক কাটার জন্য ছুরি বের করলেন, অথচ দেখলেন ছুরিতে আগের মতো ধার নেই। কেকের টুকরোগুলো সমান হয়নি। এ ক্ষেত্রে কেক কাটার সময় ছুরিতে সামান্য মাখন মেখে নিন। দেখবেন, ধার না থাকা ছুরি দিয়েও সুন্দরভাবে কেক কাটতে পারবেন।
- সোনার জিনিস পরিষ্কারে মাখন বেশ কার্যকরি। নরম ব্রাশে মাখন মেখে সোনার জিনিসের ওপর ঘষুণ। এবার সাবান মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, সোনার জিনিস নতুনের মতো ঝকঝক করবে।

জান্নাতুল এ্যানি