রাগ সামলানোর সাত উপায়
নিজেই নিজের রাগ আয়ত্তে রাখুন। ছবি : সংগৃহীত
রাগ মানুষের ভিতরের শক্তিকে দুর্বল করে এবং কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। রাগের কারণে মানুষ কোনো কাজে মন বসাতে পারে না। এমন কী রাগ অনেক বিপদও বয়ে আনে। তাই নিজেই নিজের রাগকে আয়ত্তে আনার চেষ্টা করুন। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে রাগ কমানোর কয়েকটি সহজ উপায়ের কথা। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-
- যখন, যেই জায়গাতে আপনার রাগ হবে ঠিক ওই মুহূর্তে সেখান থেকে যতটা সম্ভব দূরে চলে যান। যেমন ধরুন, যে মানুষটির ওপর আপনি রাগ করেছেন তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকুন অথবা সেই রুম থেকে অন্য রুমে চলে যান। দেখবেন, কিছুক্ষণ পর আপনাআপনি রাগ কমে যাবে।
- প্রচণ্ড রাগ হলে মনে করবেন আপনার এখন অক্সিজেন প্রয়োজন। তাই কিছুক্ষণের জন্য লম্বা শ্বাস নিন। ভালো লাগবে। বিষণ্ণতা কেটে যাবে এবং মুক্ত মনে হবে।
- পারলে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করুন। এতে আপনার রাগ কমে যাবে এবং আপনি সবকিছু ভুলে স্বাভাবিক হতে পারবেন।
- অল্প সময়ের জন্য পার্কে গিয়ে হেঁটে আসুন। অন্য কাজে ব্যস্ত থাকলে রাগ এমনিতেই কমে যায়। তাই রাগ হলে ধারে কাছে কোথাও একটু হেঁটে আসুন।
- নিজের রুমে একা খানিকটা সময় পার করুন। বিশ্রাম নিন। দেখবেন, রাগের মাত্রা অনেকটা কমে যাবে।
- প্রচুর পানি খান। রাগের সময় মানুষের রক্তের তাপমাত্রা বেড়ে যায়। তাই এ সময় অস্থির লাগে এবং বিষণ্ণতা কাজ করে। পানি আপনার এই অস্থিরতা দূর করবে এবং আপনার রাগকে আয়ত্তে রাখবে।
- নিজের যে কাজটি পছন্দ রাগের সময় সেটি করার চেষ্টা করুন। দেখবেন, ভালো লাগার কাজ করলে রাগ নিজে থেকেই কমে যাবে।

জান্নাতুল এ্যানি