Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
জান্নাতুল এ্যানি
১৬:২৮, ১১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৫
জান্নাতুল এ্যানি
১৬:২৮, ১১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৫
আরও খবর
ফরিদপুরে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক
ঈদের আগে টুংটাং শব্দে মুখরিত কামারপট্টি
মিষ্টি লিচু চিনবেন যেভাবে
আন্তর্জাতিক চা দিবস আজ
৫ মিনিটে বন্ধ করুন কলের পানি লিক! টাকা খরচ না করে নিজেই সারিয়ে নিন এই পদ্ধতিতে

যে ছয়টি জিনিস কখনোই ওভেনে দেবেন না

জান্নাতুল এ্যানি
১৬:২৮, ১১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৫
জান্নাতুল এ্যানি
১৬:২৮, ১১ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০১৫
কিছু জিনিস ওভেনে গরম না করাই ভালো। ছবি : সংগৃহীত

ব্যস্ত জীবনে ওভেন খুবই কার্যকরী একটি পণ্য। বিশেষ করে যেসব ঘরে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন, বাসায় ফিরেই ঝটপট ওভেনে খাবার গরম করে ফেলছেন। কিন্তু আপনি হয়তো জানেনই না, কিছু জিনিস আছে যা ভুলেও ওভেনে দেওয়া ঠিক না। এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। রিডার্স ডাইজেস্টে এসব জিনিসের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিপদ এড়াতে চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

ডিম সেদ্ধ করা

ওভেনে ডিম সেদ্ধ করার মতো বোকামি আর কিছুই হতে পারে না। কারণ ওভেনের দ্রুত তাপের কারণে ডিম অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে। এতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর ওভেন থেকে এই ডিম পরিষ্কার করা ভীষণ কষ্টসাধ্য। তাই ওভেনে ভুলেও ডিম সেদ্ধ করতে যাবেন না।

ফ্রিজে রাখা মাংস

অনেক সময় ফ্রিজ থেকে রান্না করা মাংস সরাসরি বের করে অনেকে সরাসরি ওভেনে দিয়ে দেন। ওভেন অনেক দ্রুত ডিফ্রস্ট করে। কিন্তু এটি সমান পরিমাণে পুরো খাবারটি গরম করতে পারে না। এর ফলে এতে ব্যাকটেরিয়া থেকে যায়, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আগের দিন রাতে ডিপ ফ্রিজ থেকে বের করে মাংস নরমাল ফ্রিজে রেখে দিন। এতে মাংস নষ্টও হবে না আবার বরফও ছেড়ে যাবে।

প্লাস্টিকের বাটি

অনেক সময় প্লাস্টিকের বাটিতেই আমরা ওভেনে খাবার গরম করি। প্লাস্টিকের পণ্যতে কেমিক্যাল দেওয়া থাকে, যা খাবারে প্রবেশ করে আমাদের অসুস্থ করে দেয়। তাই প্লাস্টিকের বাটিতে খাবার গরম না করে সরাসরি প্লেটে গরম করুন।

ওয়ান টাইম পণ্য

বাইরে থেকে আমরা যখন খাবার কিনে আনি, তখন এগুলো ওয়ান টাইম বাক্সে থাকে। আর এই বাক্সই আমরা ওভেনে দিয়ে দিই খাবার গরম করার জন্য। এগুলোর মধ্যে ক্ষতিকর কেমিক্যাল থাকে, যা খাবারের সঙ্গে আমাদের পেটে যায়। তাই এগুলোতে কখনোই খাবার গরম করবেন না।

চিনামাটির পণ্য

ওভেনে খাবার গরম করার জন্য কাঁচের প্লেটে বেছে নিন। কারণ চিনামাটির প্লেট বা বাটি ওভেনের তাপে ফেটে যেতে পারে। এতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

ট্র্যাভেল মগ

অনেক সময় চা বা কফি গরম করার জন্য অনেকে ট্র্যাভেল মগ ওভেনে দেন। এটি ওভেনের জন্য মারিত্মক ক্ষতিকর। কারণ এতে বিস্ফোরণ ঘটে আপনার ওভেনটি নষ্ট হতে পারে। এমনকি আগুনও লেগে যেতে পারে।

পরামর্শ

  • ওভেনে কিছু না দিয়ে স্টার্ট চেপে রাখলে ওভেনের ভেতর আগুন লেগে যেতে পারে। তাই সব সময় খেয়াল রাখুন খাবার ছাড়া ওভেন স্টার্ট করা আছে কি না।
  • ওভেনে কিছু দেওয়ার পর শব্দ বা স্পার্ক করলে সঙ্গে সঙ্গেই ওভেন বন্ধ করে দিন। না হলে আগুন লাগার আশঙ্কা থাকবে।
  • খাবারের ঠান্ডা ছাড়িয়ে ওভেনে গরম করতে দিন। না হলে জীবাণু থেকে যাবে।
  • বেশি সময় ধরে কোনো খাবার ওভেনে গরম করবেন না। এতে খাবারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
  • সপ্তাহে অন্তত একদিন ওভেন পরিষ্কার করুন। না হলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
সর্বাধিক পঠিত
  1. ফরিদপুরে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক
  2. ঈদের আগে টুংটাং শব্দে মুখরিত কামারপট্টি
  3. মিষ্টি লিচু চিনবেন যেভাবে
  4. আন্তর্জাতিক চা দিবস আজ
  5. ৫ মিনিটে বন্ধ করুন কলের পানি লিক! টাকা খরচ না করে নিজেই সারিয়ে নিন এই পদ্ধতিতে
  6. স্বামী-স্ত্রী হলেও ভুলেও শেয়ার করবেন না এই ৫ জিনিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x