পাঁচতারা হোটেলে থার্টিফার্স্ট নাইটের আয়োজন
প্রতিবছরই বছরের শেষ দিনের রাতটি পালন হয় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। তবে এবার ঘটেছে কিছুটা পরিবর্তন। নিরাপত্তার কারণে আয়োজন গতবারের তুলনায় একটু যেন কম। বিনোদনপ্রেমীদের কথা মাথায় রেখে পাঁচতারা হোটেলগুলোতে রয়েছে ভিন্নধর্মী কিছু আয়োজন এবং বিশেষ ছাড়। চলুন, এক নজরে দেখে নিন রাজধানীর পাঁচতারা হোটেলের বছর শেষের আয়োজন।
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন
প্রতিবারের মতো এবারও র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন আয়োজন করছে ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’। এ আয়োজনে থাকছে ফ্যাশন শো, লাইভ মিউজিক, আইটেম ড্যান্স, ডিজে পার্টি ছাড়াও নানা মনোমুগ্ধকর আয়োজন। আয়োজন শুরু হবে রাত ৮টা থেকেই। দর্শককে মাতিয়ে রাখতে নায়লা নাঈমের সঙ্গে থাকছে তাঁর পুরো দল। ফ্যাশন শোতে যেখানে দেখা মিলবে ইমির। লাইভ মিউজিকে শ্রোতাদের পছন্দের গান পরিবেশন করবেন কানিজ সুবর্ণা। আর ডিজেতে পুরো অনুষ্ঠান মাতাবেন ডিজে রাতুল, ডিজে জেনিফা ও ডিজে রোকন। এন্ট্রি পাস পাবেন হোটেলটির লবিতে। ফোন : ০১৭০৩৬৫০২৩৬।
আমারি ঢাকা
আমারি ঢাকা যেকোনো উৎসবে করে থাকে ভিন্নধর্মী আয়োজন। থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি বছরের প্রথম দিন থাকছে নানা আয়োজন। এই বিশেষ দিনটি ঘিরে তাদের স্পেশাল রেস্টুরেন্ট আমায়াতে থাকছে খাবারের ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট। আর ৩১ ডিসেম্বরে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় থাকতে পারবেন এক রাত। এ ছাড়া দুপুরের খাবার ও নতুন বছরের নানা আয়োজনে পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট। ফোন : ০১৭৭৭৭৯৬৪৪৪।

ওয়েস্টিন ঢাকা
নতুন বছর আর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলের ডিলাক্স রুম পাবেন মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা থেকে। সঙ্গে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট, জিম এবং সুইমিংপুল ব্যবহারের সুযোগ, স্পাতে ২০ শতাংশ ছাড়। এ ছাড়া ৩১ ডিসেম্বর রাতের খাবার ও ১ জানুয়ারির দুপুরের খাবারে থাকছে ৫০ শতাংশ ছাড়। ফোন : ০২৯৮৯১৯৮৮।
লা মেরিডিয়ান
শহরের নতুন তারকা হোটেল প্রস্তুতি নিয়েছে ইংরেজি নববর্ষ পালনের। এ আয়োজনে থাকছে বিশেষ ব্যুফে। আর এই ব্যুফে উপভোগ করতে পারবেন মাত্র ছয় হাজার ১৫০ টাকায়। এ ছাড়া ফেভোলা ও লেটেস্ট রেসিপিতে থাকছে বর্ধিত ব্যুফে খাবারের আয়োজন। খাবারের এ তালিকায় থাকছে কিউ কাম্বার সালাদ, কিউকাম্বার মিনিসুপ, ব্লাডি মেরি মাজলসহ অনেক কিছু। ব্যুফে ব্রেকফাস্টসহ দুজন থাকতে পারবেন। এনওয়াইই রুম প্যাকেজ শুরু হয়েছে ১১ হাজার টাকা থেকে। ফোন : ০১৭২৩৫৯৫৪৬৩।
প্যান প্যাসিফিক সোনারগাঁও
ঢাকার সবচেয়ে ব্যস্ততম তারকা হোটেলে নতুন বছরের শুভলগ্নে রয়েছে খাবারের ভিন্ন আয়োজন। এ উপলক্ষে রোমান্টিক রূপে সাজানো হয়েছে তাদের ঝর্ণা গ্রিল্ড রেস্টুরেন্টটি। এখানে এসে উপভোগ করতে পারবেন ক্যান্ডেল লাইট ডিনারের আবহে। পাঁচটি মজাদার খাবারে সাজানো হয়েছে এই ব্যুফে আইটেমগুলো। এর জন্য আপনাকে গুনতে হবে ছয় হাজার ৫০০ টাকা। ফোন : ৯১২৮০০৮।


তৌহিদুল ইসলাম তুষার