Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
ড. মুহম্মদ আনিসুল হক
০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬
ড. মুহম্মদ আনিসুল হক
০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬
আপডেট: ০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬
আরও খবর
আপনি কি মিথুন রাশির জাতক? মিলিয়ে  নিন এগার বৈশিষ্ট্য
রাশিফল: মিথুনের ইচ্ছা পূরণ, প্রতিশ্রুতি রক্ষা করুন মীন
বৃশ্চিক সিনিয়রদের পরামর্শে চলুন, বিবাদ এড়ান তুলা
রাশিফল: মেষের দূরের যাত্রা শুভ, আশা পূরণ কর্কটের
রাশিফল: মিথুনের বিদেশযাত্রা, প্রত্যাশা পূরণ বৃশ্চিকের

রাশিফল

কর্কটের অর্থভাগ্য, সিংহের আছে সুনাম

ড. মুহম্মদ আনিসুল হক
০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬
ড. মুহম্মদ আনিসুল হক
০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬
আপডেট: ০২:২২, ১৯ জানুয়ারি ২০১৬

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন নীলা ও রুবি। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও স্বাধীনচেতা। আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর। ধ্যান-ধারণায় আছে মৌলিকত্ব। নতুনত্বের ছোঁয়া দিতে চান সব কিছুতে। আপনি সিরিয়াস। সব জিনিসের গভীরে প্রবেশ করতে চান। সব দায়িত্ব পুরোপুরি সম্পাদন করতে চান। অন্যের চিন্তা দ্বারা সহজে প্রভাবিত হন না। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করুন। জীবনে অনেক বাধা এলেও ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটবে আপনার জীবনে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব চীনা দার্শনিক তাইচেন, আবিষ্কারক জেমস ওয়াট, সাহিত্যিক এডগার অ্যালান পো, অভিনেত্রী ডলি পার্টন, ফরিদা হোসেন প্রমুখ। 

দ্বাদশ রাশির পূর্বাভাস

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় খুব একটা অনুকূলে থাকবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর ভালো না থাকার সম্ভাবনা বেশি। হঠাৎ পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয় বাড়তে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শরীর-মন ভালো থাকবে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। হাতের কাজ সময়মতো শেষ করতে পারবেন। কোনো ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুবান্ধবের সান্নিধ্যে সময় ভালো কাটবে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূলে থাকবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক কাজকর্মে জড়িত হতে পারেন। সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায় বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন কোনো আত্মীয় লাভের যোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। কারো সঙ্গে কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের দায়িত্ব নিয়ে সতর্ক থাকলে ভালো করবেন। কোনোভাবে সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম, রোমান্স প্রভৃতির জন্য সময় অনুকূলে থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা শুভ।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পাবে।

সর্বাধিক পঠিত
  1. বিশ্ব সাইকেল দিবস আজ 
  2. মাংস খেয়ে ভুঁড়ি বেড়ে গেছে? সমাধানে মেনে চলুন এই ৮ টিপস
  3. হিট ছাড়াই সোজা চুল হবে কোঁকড়ানো! সোনাক্ষীর এই সিক্রেট ট্রিকসটি জানেন কি?
  4. ফরিদপুরে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক
  5. ঈদের আগে টুংটাং শব্দে মুখরিত কামারপট্টি
  6. মিষ্টি লিচু চিনবেন যেভাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x