রাশিফল
সতর্ক থাকুন কন্যা, উৎফুল্ল থাকবেন তুলা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি বার ও রবি। শুভ রত্ন নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি গতিশীল ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। ধৈর্যের পাশাপাশি আপনার আছে অধ্যবসায়। আপনি শান্তি চান। সবার জন্য কল্যাণ চান। তবে প্রতিদ্বন্দ্বিতাকে আপনি ভয় পান না। বাধা ও ঝামেলা ছাড়া জীবনে কোনো কিছুই আপনি অর্জন করতে পারেন না। তাই অনেক সময় আপনি হয়ে ওঠেন বিপদক্লিষ্ট। জীবনে কঠিন দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। স্বীকৃতি পাওয়া কঠিন হলেও অধ্যবসায় আপনাকে সাফল্য এনে দেবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জেনারেল ম্যাক আর্থার, অভিনেতা পলনিউম্যান, নিকোলাই চসেস্কো, সরদার আমজাদ হোসেন, নেত্রী অ্যাংগলা ডেবিস, সিলভা প্রশিক্ষক মাহী কাজী প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। রোমান্টিক সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে বলুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। অকারণ উত্তেজনা পরিহার করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কোনো ধরনের বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায়ের চেষ্টা জোরদার করুন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। যে কোনো অবস্থায় মূল্যবোধ সমুন্নত রাখুন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আশা পূরণ হতে পারে। মনের গভীরে লুকায়িত কোনো ইচ্ছা বাস্তবে রূপ নিতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যোন্নতির প্রচেষ্টায় সুফল পেতে পারেন। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। কোনো সৎ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। ছোট ভাইয়ের স্ত্রী অসুস্থ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো সামাজিক সমস্যায় জড়াতে পারেন। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুখ-অশান্তিকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক