কে-ক্রাফটে শিশুদের বর্ণিল আয়োজন
ফ্যাশন হাউস কে-ক্রাফটের বসন্ত সংগ্রহে থাকছে শিশুদের জন্য নতুন নতুন ডিজাইনের শাড়ি, টপস, সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। রং হিসেবে প্রাধান্য পেয়েছে বাসন্তী, হলুদ, কমলা, গোল্ডেন ইয়োলো, ম্যাজেন্টা ও নীল।
পোশাকগুলোর ডিজাইন, কম্পোজিশন, কালারে থাকছে বসন্তের ছোঁয়া ও ভালোলাগার অনুভূতি। এ ছাড়া পোশাকের সঙ্গে থাকছে বিভিন্ন রকমের ফ্যাশন এক্সেসরিজ।
আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে-ক্রাফটের বনানী ১১ নম্বর রোড, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, প্লাজা এ আর, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, গুলশান দেশীদশ তেজগাঁও বা/এ গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার : উত্তরা সেক্টর-৩, আজিজ সুপার মার্কেট শাহবাগ, যমুনা ফিউচার পার্ক, সিলেট দেশীদশ ও চট্টগ্রাম দেশীদশে।
এ ছাড়া এই আয়োজন দেখে নেওয়া যাবে www.kaykraft.com ওয়েবসাইটে এবং Facebook (www.facebook.com/kaykraft. com.bd)- এ।

ফিচার ডেস্ক