‘পেন্টাক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সজীব পাল
ক্যামেরার জগতে জনপ্রিয় ব্র্যান্ড পেন্টাক্স-এর বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন স্বনামধন্য আলোকচিত্রী সজীব পাল। জাপানের রিকো ইমেজিং-এর পক্ষ থেকে বাংলাদেশে পেন্টাক্সের পরিবেশক ইমিনেন্স ডিস্ট্রিবিউশন লিমিটেডের মাধ্যমে সম্প্রতি এ-সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে সজীব পাল বলেন, ‘সিদ্ধান্তটি বাংলাদেশে ফটোগ্রাফি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। আমার চেষ্টা থাকবে, পেন্টাক্স ব্র্যান্ডটি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা।’
আধুনিক ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি সজীব পাল এসডব্লিউপিপি (ইউকে), পিপিএসি এবং ডব্লিউপিপিবির সদস্য। মিরর বিজনেস অ্যাওয়ার্ডে ‘বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার’-এর স্বীকৃতিও পেয়েছেন তিনি।
বর্তমানে তিনি ব্রাইডাল মোমেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বাংলাদেশের প্রফেশনাল ফটোগ্রাফারদের সংগঠন ডব্লিউপিপিবির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফিচার ডেস্ক