রাশিফল
মেষের অর্থপ্রাপ্তি, মিথুনের ব্যয় বাড়বে
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শনি। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল, চাপা, আত্মকেন্দ্রিক ও ব্যক্তি স্বাতন্ত্রবাদী। আপনি অন্যদের চেয়ে আলাদা। আপনার জীবনে অপ্রত্যাশিত সুযোগ যেমন আসবে, তেমনি নেমে আসবে নিয়তির খড়গ। না চাইলেও অনেক দায়িত্ব পালন করতে হবে। জীবনে অনেক সাফল্য, খ্যাতি ও প্রতিপত্তি আসতে পারে। তবে তা আসবে অনেক ত্যাগের বিনিময়ে। পরিস্থিতি আপনার জীবনকে গভীরভাবে প্রবাহিত করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রানি প্রথম মেরী, জিম ব্রাউন, কবি জীবনানন্দ দাশ, সাহিত্যিক সাদেক হেদায়েত, জাফর আলম, শিক্ষাবিদ ড. মুহাম্মদ মহব্বত খান প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। মাথায় কোনো আঘাত পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। কল্পনার চেয়ে বাস্তবের প্রতি অধিকতর মনোযোগ দিন। কাপড় কেনাকাটা করতে গিয়ে কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। দুনিয়া সম্পর্কে চিন্তা-চেতনা সম্প্রসারিত হতে পারে। আধ্যাত্মিক কাজকর্মে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিগত শত্রুতা সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো যাবে না। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো শত্রুকে ছোট করে দেখবেন না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়ানোর সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কান কথায় কান দেওয়া ঠিক হবে না। বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। উচ্চ রক্তচাপ অথবা হৃদযন্ত্রের দুর্বলতায় ভুগতে পারে। যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। নতুন বন্ধুলাভের যোগ আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজকর্মে উৎসাহ বোধ করবেন। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কারো সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।

ড. মুহম্মদ আনিসুল হক