কোন খাবার দীর্ঘদিন ফ্রিজে থাকলেও নষ্ট হয় না?
খাবার ফ্রিজে রাখলে তাতে জীবাণু ছড়ায়, পুষ্টিকর খাবারের কার্যক্ষমতা কমে যায়। এটা আমরা সবাই জানি। কিন্তু কিছু খাবার আছে যা ফ্রিজে রাখলেও স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয় না। কারণ এগুলো ফ্রিজে রাখার পরও এর পুষ্টিগুণ নষ্ট হয় না! চলুন দেখে নেই হাফিংটন পোস্টের দেওয়া সেসব খাবারের তালিকাটি।
ভাতজাতীয় খাবার
ভাত অথবা ভাতজাতীয় খাবার রান্না করতে একটু বেশি সময় লাগে। তাই যখন সময় পাবেন একটু বেশি করে ভাত রান্না করে রাখবেন। এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময় গরম করে নিন। ফ্রিজে রাখলেও এই খাবারটির পুষ্টিমান বজায় থাকে।
কলা
পাকা কলা ফ্রিজে রাখলে এর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয় না। বরং বাইরে রাখলে কলা কালো হয় নষ্ট হয়ে যায়। এ কারণে কলা ফ্রিজে রাখাই ভালো। আপনি চাইলে কলার খোসা খুলে কেটে রাখতে পারেন।
বাদাম
বাদাম খুবই দামি খাবার। তবে অনেকগুলো একসঙ্গে কিনলে কম দামে কেনা যায়। বাদাম বেশি করে কিনে ফ্রিজে রাখুন। ভয় নেই এর কার্যকারিতা ফ্রিজে রাখলে নষ্ট হয় না।
ময়দার ডো
এখন থেকে বিস্কুট, রুটি অথবা পিৎজার ডো ফ্রিজে রাখতে ভুলবেন না। কারণ পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে এগুলো বেক করলে কোনো সমস্যা হয় না। প্রতিদিন কষ্ট করার থেকে একবারে বেশি করে ডো বানিয়ে রাখুন। ঝামেলা কম হবে।
মাখন
মাখন ফ্রিজে না রাখলে গলে যায়। তাই সবাই এই খাবারটি ফ্রিজে রাখে। কিন্তু অনেকেই জানে না মাখন ফ্রিজে রাখলেও এর পুষ্টিগুণ নষ্ট হয় না। তাই নিশ্চিন্তে ফ্রিজে রাখা মাখন খেতে পারেন।
স্যান্ডউইচ
সকালবেলা তাড়াহুড়া করে স্যান্ডউইচ বনানো বেশ ঝামেলার কাজ। এ কারণে রাতেই স্যান্ডউইচ বানিয়ে ফ্রিজে রাখুন। ভয় নেই এই স্যান্ডউইচ খেলে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। কারণ ফ্রিজে রাখলেও এর পুষ্টিগুণ নষ্ট হয় না।
পাউরুটি
পাউরুটি ফ্রিজে রাখলেও এর কার্যকারিতা নষ্ট হয় না। বরং ভালোই থাকে। তাই এখন থেকে বেশি করে পাউরুটি কিনে ফ্রিজে রাখুন, যাতে সকালে নাশতা খাওয়া সহজ হয়।

জান্নাতুল এ্যানি