রাশিফল
বিয়ের প্রস্তাব পেতে পারেন বৃশ্চিক, আয় বাড়বে বৃষের
আজ ২৮ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ এবং ১ জমাদিউস সানি, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৭। শুভ বার সোমবার। শুভ রত্নমুক্তা ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ, রোমান্টিক ও সৃজনশীল। অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ সহজেই প্রভাবিত করে। অভিনয়, সৌন্দর্য ও সংগীতের প্রতি আকর্ষণ জন্মগত। এ ক্ষেত্রে প্রতিভা আপনাকে পুরস্কৃত করতে পারে। তবে কোনো কিছুতে লেগে থাকতে পারেন না। কিছুদিন পরেই আগ্রহ মিলিয়ে যায়। সাফল্য লাভের জন্য কাজের ক্ষেত্র বেছে নিয়ে তাতে লেগে থাকতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সুরকার লবেন্স ওয়েক, রাজনীতিক হ্যারল্ড উইলসন, অভিনেতা ফতেহ লোহানী, সুফি কবি ইবনে আল ফরিদ, করুণাময় গোম্বামী, সুরকার হেনরি কোয়েল, বাপ্পা রাজ, রেবেকা, শফিকুল কবির।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। মনের ভেতরে কোনো অতৃপ্তিবোধ দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য অনুতপ্ত হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। লোকসানের আশঙ্কা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ ব্যক্তি শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো যাবে না। সাময়িকভাবে কোনো অসুখে ভুগতে পারেন। ছোটখাটো রোগব্যাধিকে গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। অবিবাহিতরা আজ বিয়ের প্রস্তাব পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর মোটামুটি ভালো থাকবে। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করুন। আর্থিক দিক ভালো যাবে। ব্যক্তিত্ব বিকাশে প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।

ড. মুহম্মদ আনিসুল হক