রাশিফল
কাজে উৎসাহ পাবেন বৃষ, চাকরি পাবেন বেকার তুলা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন এমিথিস্ট ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি সংগ্রামী সচেতনতার অধিকারী। আপনি সাহসী ও কিছুটা বেপরোয়া। অনেক বাধা, সংঘাত ও শত্রুতার মুখোমুখি হবেন আপনি। আপনাকে ধৈর্যশীল হতে হবে আর হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা কমাতে হবে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ও কাজ শুরু করার প্রবণতা আছে আপনার। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপনের গুণ আছে আপনার।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জন উপডিক, চিত্রশিল্পী সৈয়দ লুৎফুল হক, বিমল মিত্র, কারমাইকেল প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। প্রথম সাক্ষাতেই অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হওয়ার আশঙ্কা আছে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। পেশাগত ব্যাপারে কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীরা কোনো সুযোগ পেতে পারেন। কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পত্র যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদনাম রটার আশঙ্কা আছে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। গোপন শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো সঙ্গে কোনো চুক্তি সম্পাদন হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুতা দেখা দিতে পারে। সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডার বিষয়ে সতর্ক থাকুন। সাময়িক অসুস্থতা নিয়ে খুব একটা দুশ্চিন্তা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক