রাশিফল
সৃজনশীল কাজে সাফল্য পাবেন কন্যা, আয় বাড়বে মীনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভ বার বৃহস্পতি ও মঙ্গল। শুভ রত্ন পোকরাজ ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি সাহসী ও স্বাধীনচেতা। নিজের মতে অটল। সবকিছুর শীর্ষে ওঠাই আপনার লক্ষ্য। আপনি উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতা রয়েছে আপনার মধ্যে। নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য কোনো পদক্ষেপেই পিছপা নন। চিন্তার দিক থেকে প্রগতিশীল। প্রভাবশালী বন্ধুদের সঙ্গে সহজেই বন্ধুত্ব করতে পারেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী ওয়াশিংটন আর্ভিং, ফিল্ড মার্শাল মানকেশ, স্থপতি এফ.আর খান (ফজলুর রহমান খান), অভিনেতা মার্লোন ব্রান্ডো, এডি মারফি, অভিনেতা আলমগীর প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মহীনদের কারো কারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। আপনজনরা কেউ ঈর্ষান্বিত হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘনের চেষ্টা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে না থাকার আশঙ্কাই বেশি, চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় অগ্রগতি হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। উত্তেজনা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। কোনো ব্যাপারে স্মৃতি ভারাক্রান্ত হতে পারেন। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধির সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ভাবনা চিন্তা না করে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে কাজ উদ্ধার সম্ভব হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। নিজের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

ড. মুহম্মদ আনিসুল হক