নগরদোলার বর্ণিল বৈশাখী পোশাক
ফ্যাশন হাউস নগরদোলা এবারের বৈশাখকে সামনে রেখে নতুন পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে। এই আয়োজনে রয়েছে বর্ণিলতা ও ভিন্নতার সমাহার।
এবারের পোশাকগুলোয় কাজ করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, কাঁথা স্টিচ, এপ্লিক, এমব্রয়ডারি, কারচুপি ও অন্যান্য মাধ্যমের কারুকাজ।
সব বয়সীদের পোশাক নিয়ে নগরদোলার এবারের বৈশাখ উৎসবের বিশেষ আকর্ষণ ‘ফ্যামিলি ড্রেস’।
পরিবারের সবাইকে নিয়ে বৈশাখ উদযাপন করতে একই কাপড়ে ও ডিজাইনে পুরো পরিবারের সবার জন্য পোশাক তৈরি করা হয়েছে। তরুণদের প্রাধান্য দিয়েই এবার পোশাকের ডিজাইন করা হয়েছে।
বিশেষ পোশাকের মধ্যে রয়েছে নতুন ডিজাইনের স্লিভলেস ফতুয়া। ছেলেমেয়ে সবার কথা মাথায় রেখে বৈশাখ উপলক্ষে থাকছে নতুন ধুতি।
বরাবরের মতোই সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে বৈশাখী পোশাকগুলো। সঙ্গে ব্যবহার করা হয়েছে তাঁত, খাদি, মসলিন, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়।
রং নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত লাল-সাদার পাশাপাশি অন্যান্য উজ্জ্বল রঙের সংমিশ্রণ ঘটানো হয়েছে।
বর্তমান সময়ের ট্রেন্ডকে লক্ষ্য রেখে প্রচলিত পোশাকের পাশাপাশি নতুন ডিজাইনে থাকছে নতুনত্ব। পোশাকের কাটিং ও প্যাটার্নেও বৈচিত্র্য আনা হয়েছে।

ফিচার ডেস্ক