রাশিফল
ব্যয় বাড়বে ধনুর, মীনের বিদেশযাত্রার সম্ভাবনা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা ৬। শুভ বার শুক্র। শুভ রত্ন হীরা।
কৃতিগতভাবে আপনি বিনয়ী, মিশুক, সামাজিক, সৌন্দর্যপ্রিয় ও বিলাসী। সামাজিক ও কল্যাণমূলক কাজের সঙ্গে সহজেই জড়িত হয়ে পড়েন। অন্যদের প্রভাবিত করার গুণ আছে। ধর্মীয় ব্যাপারেও আগ্রহ প্রবল। অন্যের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই সবচেয়ে বেশি সুখ ও সাফল্যের অধিকারী হতে পারেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী এন্থনি ট্রলোপ, রবাট পেন ওয়ারেন, বারবারা স্টেইস্যান্ড, শার্লি ম্যাকলিন, ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝির কিছু থাকলে তা মিটে যেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকবে না। ঠান্ডা এবং ধুলাবালি থেকে সতর্ক থাকুন। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শৈল্পিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। ধর্মীয় কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নয়নের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করুন। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিদেশযাত্রা ফলপ্রসূ হতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক