রাশিফল
ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন মকর, বন্ধুর সহযোগিতা পাবেন কন্যা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভ বার শুক্র ও রবি। শুভ রত্ন হীরা ও রুবি। প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, উদার ও সহনশীল। পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতিশীল। আপনার উদ্যম আছে, ধৈর্য আছে। অন্যের জন্য আপনি চিন্তা করেন, অন্যের উপকারে আসতে চান। এ জন্য অনেক সময়ই অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে চাপতে পারে। শুধু অর্থ নয়, সময় ও মেধার ব্যাপারে আপনার উদারতা অমিতাচারে পরিণত হতে পারে। জীবনে সাফল্যের জন্য আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো, ড. হুমায়ুন আজাদ, জ্যাক নিকলসন, সাদ্দাম হোসাইন, উপন্যাসিক আরিস্টেয়ার ম্রাকলিন, জাদুকর এ সি সরকার, বিজ্ঞানী পিটার টেইল, গবেষক নুরুন নাহার রহমান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। যেকোনো প্রতিকূলতায় ভাগ্য সহায়ক হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক ক্ষেত্রে অনভিপ্রেত কোনো সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠজনদের কেউ শত্রুতা করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কারো সঙ্গে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। যৌথ ব্যবসায় সুফল পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কাজকর্মে উৎসাহবোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। গৃহে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখুন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। শরীর ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না।

ড. মুহম্মদ আনিসুল হক