রাশিফল
কর্কটের বিদেশযাত্রার সম্ভাবনা, মানসিকভাবে চাঙ্গা থাকবেন সিংহ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভ বার শুক্র ও রবি। শুভ রত্ন হীরা ও রুবি।
প্রকৃতিগতভাবে আপনি উদার, চিন্তাশীল ও সহনশীল। আত্মবিশ্বাস আছে আপনার। আর আছে উদ্যম, ধৈর্য ও সাহস। বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মৌলিক গুণ আছে আপনার। অতীত ও ঐতিহ্যের প্রতি টান আছে। আপনি আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী। কারো কাছে ঋণী থাকতে চান না। কিন্তু অন্যের জন্য আপনি চিন্তা করেন। অন্যের উপকার করতে চান। এতে অনেক সময় আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনাকে আরো মিতাচারী, সংযমী ও বাস্তববাদী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব সাঁতারু ব্রজেন দাস, গুরু সদয় দত্ত, শিল্পপতি টমাস লিপটন, অভিনেতা তারিক আনাম খান, পঞ্চম কুমার মল্লিক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর ভালো যাবে। মনের শান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। নিজের ব্যক্তিত্ব কাজে লাগাতে চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। মাথা ঠান্ডা রেখে দিনটি পার করে দিন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। শ্বশুরবাড়ির কারো দ্বারা উপকৃত হতে পারেন। দাম্পত্য দিক ভালো যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ ভালো যাবে। আজ অসমাপ্ত কোনো কাজ শেষ করতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পিতৃস্থানীয় কারো দ্বারা উপকৃত হতে পারেন। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। যাত্রা শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্ম-কর্মের প্রতি মনোযোগী হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। রোমান্স শুভ নয়।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। দাম্পত্য পরিবেশ ভালো যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আছে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজ সন্তানের কোনো সাফল্যে আনন্দিত হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। একটু চেষ্টা করলে আজ সাফল্য পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। রোমান্স শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে প্রভাবশালী কারো দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জমি সংক্রান্ত ঝামেলা মিটে যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

ড. মুহম্মদ আনিসুল হক