রাশিফল
বেকার বৃষের চাকরি হবে, পাওনা টাকা পেতে পারেন ধনু
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন পান্না ও রুবি।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, অস্থির ও চঞ্চল। আপনি ভদ্র হলেও সহজেই ক্ষুব্ধ হন। আপনি সহানুভূতিশীল, প্রশংসা সহজেই আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আপনি সব সময়ই ব্যস্ত থাকতে চান। যুক্তিবাদ ও বিশ্লেষণী ক্ষমতার সঙ্গে আপনার আছে স্মরণশক্তি। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং চাটুকারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব সানড্রা লক, জ্যোতিষী ইউলিয়াম লিল, ক্যারল বেকার, কাজী আবিদ, চিন্ময় মুৎসুদ্দী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। বদনাম এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো আইনি ঝামেলার সম্মুখীন হতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো যাবে না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রী পরস্পরের সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি পাবে। দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গৃহে অতিথিসমাগম হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছ। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। মন ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক