রেস্তোরাঁয় ইফতার
মেজবানবাড়িতে মুখরোচক ইফতার
আঞ্চলিক ঐতিহ্যবাহী ইফতার করতে চাইলে বনানীর ১০ নম্বর রোডের মেজবানবাড়ি রেস্তোরাঁয় যেতে পারেন। যেখানে ইফতারের পাশাপাশি মুখরোচক খাবার দিয়ে সেহরির আয়োজন করা হয়।
ইফতার আয়োজনে একটি প্লাটার রাখা হয়েছে। খেজুর, মাল্টা, কলা, আপেল, আখনি, হালিম, জিলাপি, লেবুর শরবত ও সালাদ দিয়ে সাজানো হয়েছে এই প্লাটার। এর দাম পড়বে মাত্র ১৯৯ টাকা।
আর সেহরির জন্য রয়েছে দুটি প্ল্যাটার। মেজবানি গোশত, নলা কাজি, ভাত, সালাদ ও কোমল পানীয় রয়েছে এই প্লাটারে। দুজনের এই প্ল্যাটারের দাম সাড়ে ৫০০ টাকা এবং চারজনের প্ল্যাটারের দাম ১ হাজার ৫০ টাকা।
তাই আঞ্চলিক খাবারের স্বাদ পেতে চাইলে আজই ইফতারটা সেরে ফেলুন মেজবানবাড়িতে। চাইলে পরিবারের সবাইকে নিয়ে সেহরির আয়োজনেও যোগ দিতে পারেন।
.jpg)

ফিচার ডেস্ক