Skip to main content
NTV Online
Dektop Mobile

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১১:৪০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১৮ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১১:৪০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১৮ জুলাই ২০২৬
আরও খবর
আমলকির স্যুপ
ঘরোয়া উপায়ে কোমর ব্যথা তাড়ান
ঝগড়া থামাতে জানেন কি? ঝগড়া এড়ানোর সহজ কিছু উপায়
বর্ষার স্বাদে ঐতিহ্যের ছোঁয়া: ইলিশ পোলাও
মেহজাবীন লিখলেন, ‘আমার বয়ফ্রেন্ড এবং আমি’!

বাইরে হলুদ, ভেতরে কাঁচা? কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

ফিচার ডেস্ক
১১:৪০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১৮ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১১:৪০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১১:৫১, ১৮ জুলাই ২০২৬

কলা এমন একটি ফল, যা বছরের প্রতিটি মৌসুমেই সহজলভ্য। ছোট-বড় সবার প্রিয় ফল এটি। সকালের নাশতা থেকে শুরু করে বিকেলের নাশতায়—সবক্ষেত্রেই প্রতিটি ঘরে কলার ব্যবহার রয়েছে। তবে বাজার থেকে কলা কিনে বাড়ি ফিরে অনেকেই এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন—বাইরে থেকে কলাটি একদম হলুদ ও পাকা মনে হলেও খোসা ছাড়ানোর পর দেখা যায় ভেতরটা কাঁচা ও শক্ত। এ ধরনের কলা কেবল খাবারের স্বাদই নষ্ট করে না, বরং এগুলো পাকার জন্য অপেক্ষা করতে হয় অথবা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়।

বর্ষা মৌসুমে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে, কারণ অনেক বিক্রেতা দ্রুত বিক্রির জন্য কলা পাকাতে রাসায়নিক ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে, কেবল খোসার রঙের ওপর ভিত্তি করে কলা কেনা লোকসানের কারণ হতে পারে। প্রতিবার মিষ্টি, পুরোপুরি পাকা ও সুস্বাদু কলা কিনতে চাইলে কেনার সময় কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখুন। এই কৌশলগুলো আপনাকে বাইরে হলুদ কিন্তু ভেতরে কাঁচা কলা কেনার ভুল থেকে বাঁচাতে পারে।

বোঁটার রঙই বলে দেবে অনেক কিছু

কলা কেনার সময় প্রথমেই নজর দিন বোঁটার দিকে। যদি কলার বোঁটা (উপরের অংশ) সবুজ হয় এবং বাকি অংশ পুরোপুরি হলুদ দেখায়, তবে সম্ভবত এর ভেতরটা পুরোপুরি পাকেনি। পুরোপুরি পাকা কলার বোঁটাও কিছুটা হলুদ বা বাদামী হতে শুরু করতে পারে।

হালকা বাদামি দাগ মানেই খারাপ নয়

অনেকেই দাগহীন কলা কিনতে পছন্দ করেন, কিন্তু কলার খোসায় ছোট বাদামি বা কালো দাগ প্রাকৃতিকভাবে কলা পাকার লক্ষণ হতে পারে। এ ধরনের কলা সাধারণত ভেতরটা মিষ্টি ও নরম হয়।

হালকা চাপ দিয়ে বুঝে নিন

কলা হাতে নিয়ে আলতো করে চাপ দিন। যদি সামান্য নরম লাগে, তাহলে সেটি খাওয়ার জন্য উপযুক্ত। আর খুব বেশি শক্ত মনে হলে বুঝবেন, ভেতরে এখনো পুরোপুরি পাকেনি।

কলার রঙ সব জায়গায় সমান কি না, খেয়াল করুন

যদি কলাটি উজ্জ্বল হলুদ হয় কিন্তু বোঁটা বা দুই প্রান্তে কিছুটা সবুজ আভা থাকে, তবে সেটি রাসায়নিকের মাধ্যমে পাকানো হয়ে থাকতে পারে। প্রাকৃতিকভাবে পাকা কলার রঙ ধীরে ধীরে ও সমানভাবে পরিবর্তিত হয়।

অতিরিক্ত চকচকে কলা থেকে সাবধান

যেসব কলা অতিরিক্ত চকচকে বা অস্বাভাবিক রকমের সুষম রঙের হয়, সেগুলো প্রায়শই দ্রুত পাকানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তাই কেনার আগে সেগুলো ভালভাবে দেখে নিন।

কাঁদির সব কলা দেখুন

শুধুমাত্র একটি কলার ওপর ভিত্তি পুরো কাঁদি কিনবেন না। পুরো কাঁদিটি ভাল করে দেখুন। যদি কিছু কলা সবুজ এবং কিছু পুরোপুরি হলুদ হয়, তবে এমনটা হতে পারে যে সেগুলো সমানভাবে পাকেনি।

কলা কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

— কলার বোঁটার রঙের দিকে অবশ্যই নজর দিন।

— সামান্য নরম কলা বেছে নিন।

— ছোট ছোট বাদামি দাগযুক্ত কলা প্রায়শই বেশি মিষ্টি হয়।

— খুব শক্ত এবং সবুজ বোঁটাযুক্ত কলা কেনা থেকে বিরত থাকুন।

— সম্ভব হলে বিশ্বস্ত ও পরিচিত বিক্রেতার কাছ থেকেই ফল কিনুন।

এসব কৌশগুলো আপনাকে প্রতিবার ভালো মানের কলা বেছে নিতে সাহায্য করবে। তাই পরেরবার বাজারে গেলে শুধু খোসার উজ্জ্বল হলুদ রং দেখে নয়, এসব বিষয়ও খেয়াল করুন। এর ফলে আপনি প্রতিবারই মিষ্টি, সুস্বাদু এবং পুরোপুরি পাকা কলা বাড়িতে নিয়ে আসতে পারবেন।

জীবনধারা কলা

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

১৮ আগস্ট ২০২৬
আমলকির স্যুপ
১৮ আগস্ট ২০২৬
ঘরোয়া উপায়ে কোমর ব্যথা তাড়ান
১৬ আগস্ট ২০২৬
ঝগড়া থামাতে জানেন কি? ঝগড়া এড়ানোর সহজ কিছু উপায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝগড়া থামাতে জানেন কি? ঝগড়া এড়ানোর সহজ কিছু উপায়
  2. বর্ষার স্বাদে ঐতিহ্যের ছোঁয়া: ইলিশ পোলাও
  3. মেহজাবীন লিখলেন, ‘আমার বয়ফ্রেন্ড এবং আমি’!
  4. বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার
  5. গ্রাম্য সাজে ভাবনা
  6. আদুরে এডওয়ার্ডকে নিয়ে কী বললেন আলিয়া ভাট?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x