রাশিফল
উত্তেজনা পরিহার করুন কন্যা, চাকরি হবে মীনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৫। শুভবার বুধ ও সোম। শুভ রত্ন পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি মানবতাবাদী ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি কল্পনাপ্রবণ, সৃজনশীল ও কৌশলী। আপনার বুদ্ধি ও ইনটুইশন প্রখর। ভ্রমণ ও বৈচিত্র্য আপনি ভালোবাসেন। আপনি শান্তির প্রত্যাশী। তাই দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলতে চান। মনের বিরোধই আপস ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। আত্মীয়স্বজনের জন্য অনেক কিছু করতে চাইলেও তারাই আপনাকে ভুল বুঝতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ওস্তাদ মোস্তাক আলী খুন, বিজ্ঞানী ফ্রেডরিখ হপকিন্স, কবি সুফিয়া কামাল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় অনুকূলে থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। অতিন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা মিটে যেতে পারে। অন্যের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর ভালো যাবে না। ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। সাময়িক অসুখ-বিসুখকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসবে। মন ভালো থাকবে। অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহাযোগিতা পাবেন। শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজকর্মে সুফল পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো চাকরি হতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক