‘রঙ-বিশ্বরঙ’ এখন কুমিল্লায়
সময়কে রাঙানোর ব্রত নিয়ে ২১ বছর আগে নারায়ণগঞ্জ চাষাড়ায় সান্ত্বনা মার্কেটে ছোট পরিসরে ‘রঙ’-এর যাত্রা শুরু হয়েছিল।
ক্রেতাদের অকৃত্রিম ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই ‘রঙ যেন মোর মর্মে লাগে’ রবিঠাকুরের এই অনুভবকে বিশ্বময় ছড়াতেই ‘রঙ’ হয়ে উঠল ‘বিশ্বরঙ’।
গতকাল শুক্রবার কুমিল্লার কান্দির পাড়ে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্বরঙ-এর ১৫তম শাখার যাত্রা শুরু হলো।
নতুন এই শাখাটি উদ্বোধন করেন বিশ্বরঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বরঙ-এর অগণিত শুভানুধ্যায়ী।
বিশ্বরঙ-এর এই শোরুমে পাওয়া যাবে রুচিসম্মত শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, শিশুদের পোশাক, গয়না, ব্যাগসহ বিভিন্ন গৃহস্থালি ও উপহারসামগ্রী।

ফিচার ডেস্ক