আজ ‘জাতীয় প্রেমিকা দিবস’, প্রেমিকাকে কীভাবে খুশি করবেন?
প্রতি বছর ১ আগস্ট জাতীয় গার্লফ্রেন্ড দিবস পালিত হয়। এই দিনটি সবদিক থেকেই বিশেষ। প্রিয় প্রেমিকার কথা মাথায় রেখে দিনটি পালিত হয় ৷ আপনার যদি এমন কোনো প্রেমিকা থাকে যাকে আপনি ইমপ্রেস করতে চান তাহলে আজই সেরা দিন।
এই বিশেষ দিনটিতে সুন্দর কিছু বার্তা পাঠিয়ে আপনার প্রেমিকাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান ৷ পাশাপাশি কিছু উপহার দিয়েও সঙ্গীকে খুশি করতে পারেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কাছে জাতীয় প্রেমিকা দিবস খুবই বিশেষ ৷
আজ প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটানোর কোনো সুযোগ হাতছাড়া করবেন না। ভালোবাসা এক দারুণ অনুভূতি ৷ সেখানে একে অপরের সঙ্গে থাকাই বড় কথা ৷ তবে বিশেষ কোনো দিনে ভালোবাসা প্রকাশের বিশেষ সুযোগ পেলে তা হাতছাড়া করা ঠিক নয় ৷
জাতীয় প্রেমিকা দিবসের সূচনা হয় মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে, ২০০৬ সালের দিকে। তবে ২০১৪ সালের পর থেকে দিনটি আন্তর্জাতিক জনপ্রিয়তা পেতে শুরু করে। নানা দেশে মানুষ বিশেষভাবে এই দিনটিকে উদযাপন করতে শুরু করে। তবে এটিকে কেবলই প্রেম নিবেদনের দিন ভাবলে ভুল হবে—এটি সম্পর্কের গভীরতা উপলব্ধিরও একটি উপলক্ষ।
প্রেমিকাকে কীভাবে খুশি করতে পারেন?
প্রেমপত্র দেওয়ার মাধ্যমে
মোবাইল এবং ই-মেইলের যুগে সহজেই মেসেজ বা ইমোজি পাঠিয়ে মনের কথা বলা যায় ৷ তবে আপনি ভালোবাসার জন্য একটু বাড়তি পরিশ্রম করতে পারেন। সেই মানুষটি কেন আপনার কাছে এত স্পেশাল তা বোঝাতে চিঠি লিখতে পারেন । চিঠি পড়ে যে সুখ এবং আন্তরিকতার স্বাদ মিলবে তা হয়তো মোবাইল থেকে পাঠানো মেসেজ থেকে পাওয়া যাবে না ।
তাদের প্রিয় জিনিস পরিকল্পনা
আপনার গার্লফ্রেন্ড যে কাজগুলো করতে পছন্দ করেন সেগুলোর জন্য আলাদা পরিকল্পনা করুন। উদাহারণস্বরূপ, যদি তিনি নাচ, রান্না, সঙ্গীত বা ওয়ার্কআউট পছন্দ করেন ,তাহলে এমন কিছু পরিকল্পনা করুন যেখানে তিনি তার শখ উপভোগ করতে পারেন।
একসঙ্গে সময় কাটান
এই জিনিসটি সম্ভবত আপনার প্রেমিকাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। কাজের এবং জীবনের ভিড়ে আমরা চাইলেও আমাদের সম্পর্ককে তার প্রয়োজন মতো সময় দিতে পারি না। সম্পর্ককে মজবুত করতে এবং এর আকর্ষণ বজায় রাখতে দেখা করাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই এই বিশেষ দিনে তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। এই বিশেষ উদ্যোগ তাদের দিনটিকে বিশেষ করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই।

ফিচার ডেস্ক