তেল ছাড়াই তৈরি করুন সুস্বাদু মুরগির মাংস
মুরগির মাংস রান্না করতে গেলে অনেকেই মনে করেন পর্যাপ্ত তেল ব্যবহার করতেই হবে। অথচ একটু ভিন্ন কৌশল অবলম্বন করলে এক ফোঁটা তেল ছাড়াই তৈরি করা যায় নরম, রসালো ও সুস্বাদু মুরগির মাংস। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং স্বাস্থ্যের কথা ভাবেন কিংবা স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি রেসিপি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাসায় তৈরি করবেন এই রেসিপি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
মুরগির মাংস
টক দই
আদা বাটা
রসুন বাটা
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া
ধনে গুঁড়া
জিরা গুঁড়া
পরিমাণ মতো লবণ
গরম মসলার গুঁড়া
ধনেপাতা কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে দই ও মশলায় মেরিনেট করুন। এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কা ব্যবহার করুন। নন-স্টিক কড়াই বা ভারী তলার পাত্রে রান্না করুন। মুরগি থেকেই বের হওয়া ফ্যাট ও পানিতে মাংস সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে রান্না করলে মাংস থাকবে নরম ও রসালো।
সশেষে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে দিন। স্বাস্থ্য সচেতনতার জন্য এটি দারুণ একটি রেসিপি। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার এই চিকেন।

ফিচার ডেস্ক