রাশিফল
আবেগ সামলে রাখুন কর্কট, প্রত্যাশা পূরণ হবে ধনুর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি। আপনার শুভ সংখ্যা ১। শুভ বার রবি। শুভ রত্ন রুবি।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, মেধাবী ও কর্তব্যপরায়ণ। আপনি মিশুক। সহজেই অন্যদের আকৃষ্ট করতে পারেন। নিজস্ব পন্থায় আপনি চিন্তাভাবনা করতে চান। নিজের পরিকল্পনা অনুসারে চলতে চান। অনেক ব্যাপারেই আপনি খুঁতখুঁতে হতে পারেন। আপনি ওয়াদাসচেতন ও বন্ধুদের জন্য নিবেদিতপ্রাণ। আপনি কর্মঠ। অন্যদের পরিশ্রমী দেখতে চান। চাটুকারিতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। বড় কিছু করতে হলে আপনাকে সহনশীল ও কৌশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনীতিক ভি ভি গিরি, শিল্পী এস এম সুলতান, প্রেসিডেন্ট হার্বার্ট সি হুভার, বর্ণালী বরুয়া প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কোনো ব্যক্তি শত্রুতাও করতে পারে। কোনো ধরনের চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। নতুন আত্মীয়লাভের যোগ আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো যাবে না। অসুস্থবোধ করলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সামাজিক কাজকর্মে সুফল পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অকারণ ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। দুর্নাম সম্পর্কে সতর্ক থাকুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

ড. মুহম্মদ আনিসুল হক