দৃক গ্যালারিতে ঈদমেলা
এগিয়ে আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। যদিও কোরবানির ঈদে পশু কেনার দিকেই সবার নজর থাকে। তবুও থেমে নেই পোশাক কেনাকটা। তাই এই ঈদকে সামনে রেখে এখনি কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে।
বিশেষ করে একদম শেষ সময়ে ভিড় ঠেলে যারা কেনাকাটা করতে চান না, তাঁরা এখনই সেরে নিচ্ছেন ঈদ শপিং। এসব ক্রেতার কথা মাথায় রেখে টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে শুরু হতে যাচ্ছে ঈদমেলা। রাজধানীর দৃক গ্যালারিতে আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে এই মেলা, যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
মোট ৪০টি অনলাইন শপ এবারের মেলায় অংশ নিচ্ছে। জুয়েলারি, জুতা, পোশাক, ব্যাগ, কসমেটিক যা চাই তাই পেয়ে যাবেন এই মেলায়। তাই দেরি না করে এবারের মেলা থেকে ঝামেলা ছাড়াই সেরে ফেলুন ঈদের শপিং।

অনলাইন ডেস্ক