রাশিফল
বৃষের রোমান্স শুভ, অসুস্থ হতে পারেন ধনু
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৩। শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন পান্না ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও সৌন্দর্যপ্রিয়। মনের সঙ্গে যুক্ত হয়েছে বাস্তববাদ। বিশ্লেষণ ক্ষমতা ও গবেষকমূলক মন আপনার সাফল্যের হাতিয়ার। আপনি উচ্চাভিলাষী। উচ্চস্তরে উন্নীত হতে দৃঢ়প্রতিজ্ঞ। নেতৃত্বের গুণাবলির পাশাপাশি আপনার মধ্যে রয়েছে ডিপ্লোম্যাসি। আপনি নিয়মানুবর্তী। বন্ধু নির্বাচনে সতর্ক। মিশুক হলেও অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন না। সাফল্য ও খ্যাতির পথ থেকে আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। অতীতের কোনো জটিল ব্যাধি পুনরায় দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কাজকর্মে ভাগ্যের সহায়তা আশা করতে পারেন। সামাজিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। কোনো সৎ মানুষের সান্নিধ্যে আনন্দবোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

ড. মুহম্মদ আনিসুল হক