চ্যালেঞ্জ মোকাবিলায় এনটিভি পথপ্রদর্শক হবে
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনটিভি। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভি কর্তৃপক্ষ, কলাকুশলী এবং এর শ্রোতা-দর্শকদের শুভেচ্ছা জানাই। এনটিভি যখন যাত্রা শুরু করে, তখন বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ছিল অনেক কম। সেদিক থেকে এনটিভি যাত্রার শুরু থেকেই অনুষ্ঠানের মান ধরে রাখার চেষ্টা করেছে, এটা আমি লক্ষ করেছি। এনটিভি শুধু নিউজ চ্যানেল নয়, বিনোদনের বিভিন্ন দিক চ্যানেলটি তুলে ধরছে। তবু চ্যানেলটি সমাজ সচেতনতা, শিক্ষামূলক এমন অনেক কিছুই নিষ্ঠার সঙ্গে প্রচার করছে। সামগ্রিকভাবে এনটিভি আগাগোড়াই মান ধরে রেখেছে।
যে মান এনটিভির আগে ছিল, সেটা যেকোনো মূল্যে ধরে রাখা। আশা করি, সেই প্রচেষ্টা তাদের থাকবে। এনটিভির মতো একটি বলিষ্ঠ বা সুসংগঠিত প্রতিষ্ঠানের কাছে আমাদের এটিই প্রত্যাশা।
বেশ কিছু টেলিভিশন চ্যানেল সাহস করে, চ্যালেঞ্জ নিয়ে, পেশাদারিত্বের সঙ্গে যাত্রা শুরু করেছিল। এই নতুন চ্যালেঞ্জ বা নতুন যে জটিলতা, সেখান থেকে বেরিয়ে আসার পথেও এনটিভির মতো কর্তৃপক্ষ রাস্তাটা দেখিয়ে দেবে এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে, আগামী দিনে আমি আশা করি।
সব মিলিয়ে আমি মনে করি, আগামী দিনে এনটিভি তার মান ধরে রাখতে পারবে। এ প্রত্যাশা আমার এনটিভির কাছে। আগামীতে এনটিভির যাত্রা শুভ হোক এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করে নেতৃত্বস্থানীয় ভূমিকা নিয়ে অন্যদের দেখিয়ে দিক, এটাই আমাদের প্রত্যাশা।
লেখক : প্রখ্যাত নাট্যজন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

মলয় ভৌমিক