Skip to main content
NTV Online

মত-দ্বিমত

মত-দ্বিমত
  • অ ফ A
  • প্রতিক্রিয়া
  • সমসাময়িক
  • বহির্বিশ্ব
  • ব্যঙ্গ রঙ্গে
  • ফিরে দেখা
  • স্মরণ
  • বিদেশি কলাম
  • নগর দর্পণ
  • অতিথি কলাম
  • খেলাধুলা
  • পাঠকের কলাম
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • মত-দ্বিমত
আহমেদ আল আমীন
১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬
আহমেদ আল আমীন
১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬
আরও খবর
খালেদা জিয়া : আপসহীন সংগ্রামের মহাকাব্য
একজন বীর হাদি বিপ্লবী রাজনৈতিক চেতনার অংশ
১৯৯০-এর গণ-অভ্যুত্থান: এক স্বৈরশাসকের পতনের আখ্যান
শহীদ ডা.মিলন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী
শহীদ নূর হোসেন দিবস: গণতন্ত্রের জন্য এক রক্তক্ষয়ী শপথ

স্মরণ

মাহফুজুল হক খান, আমার স্যার

আহমেদ আল আমীন
১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬
আহমেদ আল আমীন
১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১৬:৫২, ২৬ এপ্রিল ২০১৬

শৈশবে প্রিয় নায়কদের মধ্যে ইত্তেফাক আর অবজারভার ছিল। বাসায় দুটোই রাখতেন বাবা। অন্য কিছুর জন্য পয়সা না থাকুক, পত্রিকা দুটো রাখা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়তে এসে একপর্যায়ে এডিটিং কোর্সে পেলাম মাহফুজুল হক খান স্যারকে। জানতে পারলাম তিনি অবজারভারের বার্তা সম্পাদক ছিলেন। যাক, অফিসে-মাঠে সাংবাদিকরা কীভাবে কাজ করেন তা জানার একটা পথ হলো। তবে স্যারের সঙ্গে সখ্য ক্লাসের বাইরেই হয়েছে বেশি। জানতেন অনেক। জানাতেনও। কিন্তু বড় প্রচারবিমুখ।

গতকাল রাতেই শুনতে পেলাম দুঃসংবাদ। তখনো স্যার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সকালে শুনলাম মাহফুজ স্যার নেই।

২০০৯-এর দিকের কথা। সবে অনার্স শেষ। প্রথম আলোতে কাজ করি রিপোর্টিংয়ে। তখন প্রথম আলো অনলাইন গোছানো হচ্ছে কেবল। শুনলাম মাহফুজ স্যার যোগ দিয়েছেন। দৌড়ে গেলাম চারতলা (তখন সিএ ভবনে)। স্যার ব্যস্ত হয়ে কাজ করছিলেন, তা আমলে না নিয়েই পায়ে ধরে সালাম। স্যার আমাকে চিনতে পেরেছেন? লাজুক ভঙ্গিতে বললেন, তোমার রিপোর্ট কিন্তু পড়ি। বললাম, স্যার এবার আরো সাবধান হলাম। কী না কী লিখে ফেলি। স্যার আবারও লাজুক ভঙ্গিতে বললেন, লেখার পাশাপাশি এডিটিংয়ের কৌশলটা মাথায় রাখবে। দিব্যি মনে আছে। মনে হয় সেদিনের কথা।   

হুট করে সাংবাদিকতা ছেড়ে দিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেই। বিভাগের জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনেককে আমন্ত্রণ করা হয়েছে। এসেছেনও অনেকে। মাহফুজ স্যারকে একাধিকবার ফোন দেই। স্যার এসেছিলেন অনুষ্ঠানের ঠিক আগে। শিক্ষকদের রুমে বসে চা, মিষ্টি খেলেন। আমাকে ডেকে ছোট একটা অনুরোধ করলেন, ‘আমিন, তোমরা ডাকাতে আমি এসেছি। আমাকে এখন অনুষ্ঠানে নিও না প্লিজ। তোমাদের সঙ্গেই দেখা করতে এসেছি।’ বুঝলাম অভিমান আছে তাঁর। কার ওপর, কেন তা জানার ইচ্ছে করল না।

হাঁপিয়ে উঠেছিলাম ওই বিশ্ববিদ্যালয়ে। যে কজন নিয়মিত আমার মাথা ঠান্ডা রাখতেন, তার মধ্যে মাহফুজ স্যার একজন। ফেসবুকে নিয়মিত চ্যাট হতো। স্যার বলতেন, ‘আমিন তুমি হলে আগাগোড়া সাংবাদিকমনা। তোমাকে সাংবাদিকতাতেই মানাবে। চেষ্টা করো। সাংবাদিকতা সবাইকে দিয়ে হয় না। এটাও সাধনার ব্যাপার। তোমার মধ্যে এ চেষ্টাটা আছে। অসম্ভব অনুপ্রেরণা পেতাম। মাস্টারি ছেড়ে দিয়ে হাবিজাবি কাজ করি। স্যার বলেন, করো। কিন্তু আসল কাজটা ভুলো না।’

ফেসবুকের চ্যাট অপশনে গিয়ে যে কয়টা মানুষকে যন্ত্রণা দিতাম, তার মধ্যে স্যার একজন। এটা কি, ওটা কী? এসব। স্যার ধৈর্য ধরে শুনতেন। আর উত্তর দিতেন। নতুন কী করা যায় সে ভাবনা ভাবতে বলতেন।

স্যারকে আরো একটা বিষয়ে যন্ত্রণা দিতাম। স্যার লিখুন। যা জানাতে চান তাই লিখুন। সম্পাদনার কৌশল, সাংবাদিকতার ধরন নিয়ে, দেশ নিয়ে, সমকালীন সমাজ নিয়ে। স্যার বলতেন, দেখি। যদি পারি লিখব। আমি বলতাম স্যার, আপনি এ কথা অনেকদিন ধরেই বলছেন। কিন্তু লিখছেন না। এক কাজ করি। রেকর্ডার আর কাগজপত্র নিয়ে চলে আসি। চা খেতে খেতে আপনি যা বলবেন তাই রেকর্ড করব, খাতায় টুকে নেব। স্যারের এক কথা, ‘আচ্ছা এসো।’ যাব যাব করে যাওয়া হয়নি। যাওয়া আর হলোও না।

আড়ালে থাকতে চাইতেন, আড়ালেই থেকে গেলেন।

প্রতিবছর ফেসবুকের কল্যাণে কয়েকজন কাছের মানুষ আমার বিয়েবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তাঁর মধ্যে মাহফুজ স্যার ছিলেন একজন। অসম্ভব ভালো লাগত স্যারের শুভেচ্ছা পেয়ে। স্যার বলতেন, ‘তোমার বিয়ের তারিখটা আমার দিব্যি মনে থাকে। ওই তারিখে আমিও যে বিয়ে করেছিলাম!’

লেখক : সাংবাদিক

সর্বাধিক পঠিত
  1. লোডশেডিং কমবে কবে?
  2. সিঙ্গাপুরের সেই অশ্রুসজল দিন ও বাংলাদেশের সম্ভাবনা
  3. বলেন্দ্র শাহ ও বদলে যাওয়া নেপালের গল্প
  4. ইসলামাবাদ বৈঠক: যুদ্ধ কি চলবেই?
  5. ইরান-যুক্তরাষ্ট্র: যুদ্ধবিরতি স্থায়ী হবে তো?
  6. ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x