বাহরাইনের ফ্লাইট চালু হলেই আনা হবে নিহত তারেকের মরদেহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
বাহরাইনে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের মরদেহ ফ্লাইট চালু হলেই নিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বাহরাইনে ফ্লাইট চালু হলে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে আনা হবে।
এর আগে ১ মার্চ দিনগত রাত সাড়ে তিনটার দিকে বাহরাইনের মানামা শহরের আরসি ড্রাইডক এলাকায় ইরানের ছোঁড়া একটি ড্রোনের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী তারেকের প্রাণ যায়। প্রায় ২৭ বছর ধরে প্রবাস জীবন কাটানো ৪৮ বছর বয়সী তারেকের বাড়ি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকায়।

নিজস্ব প্রতিবেদক