Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২১
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২১
আরও খবর
উৎসবের রং আর বিদায়ের রাগিণীতে অ্যাশেজ উদযাপন অস্ট্রেলিয়ার
বক্সিং ডে টেস্টের আগে দুঃসংবাদ ইংলিশ শিবিরে
বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ
দুই যুগের ইতিহাস ফিরিয়ে ১১ দিনে অ্যাশেজ অস্ট্রেলিয়ার
অ্যাডিলেড টেস্ট: অ্যাশেজে রেকর্ড গড়া জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২১
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২১
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত

ব্রিসবেন-অ্যাডিলেডের পর মেলবোর্নেও দাপট ধরে রাখল অস্ট্রেলিয়া। বল হাতে দুর্দান্ত করলেন চতুর্থ আদিবাসী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নামা স্কট বোল্যান্ড। দ্বিতীয় ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দিলেন তিনি। ফলে সহজেই ইনিংস ব্যবধানে জিতে দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিল প্যাট কামিন্সের দল।

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই আজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার তৃতীয় দিন ইংল্যান্ডকে ইনিংস ও ১৪ রানের ব্যবধানে হারাল অসিরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে থাকল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

মেলবোর্নে তৃতীয় দিন সকালে প্রথম পানি পানের বিরতির একটু পরই মাত্র ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৯৩৬ সালের পর অস্ট্রেলিয়ায় এটাই সর্বনিম্ন অ্যাশেজ স্কোর এবং ১৯০৪ সালের পর দেশটিতে ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় রান।

জয়ের নায়ক বোল্যান্ড অভিষেক ম্যাচে এক ইনিংসে মাত্র সাত রান খরচায় নিয়েছেন ছয়টি উইকেট। অভিষেকে এত কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই ক্রিকেট ইতিহাসে আর কারও। ২৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে মিচেল স্টার্ক।

গত রোববার শুরুর দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অসি বোলারদের তোপের মুখে মাত্র ১৮৫ রানে গুটিয়ে নেয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ৮২ বলে তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি।

বিপরীতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। ফলে ৮২ রানের লিড পায় অসিরা। এই লিড নিয়েই অনায়সে জয় তুলে নিয়েছে স্বাগতিক দল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৫

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৬৭

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৭.৪ ওভারে ৬৮ (রুট ২৮, স্টোকস ১১, বেয়ারস্টো ৫, বাটলার ৫*, উড ০, রবিনসন ০, অ্যান্ডারসন ২; স্টার্ক ১০-৩-২৯-৩, কামিন্স ১০-৪-১৯-০, বোল্যান্ড ৪-১-৭-৬, গ্রিন ৩.৪-০-৭-১)।

ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ১৪ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

ম্যান অব দ্য ম্যাচ: স্কট বোল্যান্ড।

অ্যাশেজ সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: অ্যাশেজ সিরিজ

০৮ জানুয়ারি ২০২৬
উৎসবের রং আর বিদায়ের রাগিণীতে অ্যাশেজ উদযাপন অস্ট্রেলিয়ার
২৪ ডিসেম্বর ২০২৫
বক্সিং ডে টেস্টের আগে দুঃসংবাদ ইংলিশ শিবিরে
২৩ ডিসেম্বর ২০২৫
বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-পাকিস্তান সিরিজ কবে থেকে, জানাল বিসিবি
  2. ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি সাবেক ইংলিশ অধিনায়কের
  3. উনি খাড়ার ওপর মিথ্যা কথা বললেন : সালাউদ্দিন
  4. পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
  5. এবার ‘অঘোষিত নিষেধাজ্ঞা’র মুখে পাকিস্তানি ক্রিকেটাররা
  6. ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলীয় ফুটবলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x