ইমার্জিং কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ শনিবার সকাল ৯টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
এরই মধ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল। ২২ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
ম্যাচের শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেলছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন দুই ওপেনার ওমাইর ইউসুফ ও হায়দার আলি খান। ষষ্ঠ ওভারে সুমন খানের বলে মাহিদুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে ৪ রান করে সাজঘরে ফেরেন ইউসুফ। তখন পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। পরে রোহাইল নাজিরের সঙ্গে জুটি বাঁধেন হায়দার আলি।
ম্যাচ কিছুদূর এগোতেই আবারো পাকিস্তানের উইকেট পতন। অষ্টম ওভারে আবারো আঘাত হানেন সুমন খান। এবার তাঁর শিকার ওপেনার হায়দার আলি। দলীয় ৪১ রানে সুমনের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ পর্যন্ত ২৩ বলে ২৬ রান নিয়ে সাজঘরে ফেরেন হায়দার। মাঠে নামেন ইমরান রফিক।
রোহাইল নাজিরের সঙ্গে ধীরে ধীরে ম্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটসম্যান। ২২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
বাংলাদেশ একাদশ : মো. নাঈম শেখ, নাজমুল শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মো. জাকির হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, মো. তানভির ইসলাম, সুমন খান, হাসান মাহমুদ ও মাহাদি হাসান।
পাকিস্তান একাদশ : ওমাইর ইউসুফ, হায়দার আলি খান, রোহাইল নাজির, সৌদ শাকিল, সাইফ বাদার, খুশদিল শাহ, আমাদ বাট, উমার খান, মুহাম্মদ হাসনাইন, সামিন গুল ও ইমরান রফিক

স্পোর্টস ডেস্ক