Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৪:৫০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৫০, ০৬ অক্টোবর ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৪:৫০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৫০, ০৬ অক্টোবর ২০২১
আরও খবর
কোয়াবের নির্বাচন ৪ সেপ্টেম্বর
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
আমাদের অনেক কিছু শেখার আছে, হারের পর বললেন হৃদয় 

উৎসবের আমেজে চলছে বিসিবির নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক
১৪:৫০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৫০, ০৬ অক্টোবর ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৪:৫০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৫০, ০৬ অক্টোবর ২০২১
বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ছবি : এনটিভি অনলাইন

যেন নতুন রূপে সেজেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো স্টেডিয়াম। শেরেবাংলায় আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনি উত্তাপ গায়ে মাখতে সকাল থেকেই প্রার্থীদের সমর্থকেরা বিসিবিতে ভিড় জমিয়েছেন। এই নির্বাচনকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ বেশ কয়েকজন পরিচালকের সমর্থকদের মিছিল করতেও দেখা গেছে। সমর্থকদের স্লোগানে মুখরিত পুরো স্টেডিয়াম এলাকা।

সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজই জয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন— আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।

২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এখন ১৬ পদে নির্বাচন হচ্ছে।

আর ক্লাব ক্যাটাগরির ১২ পদে লড়বেন ১৭ জন প্রার্থী। ঢাকা বিভাগের দুটি পদের জন্য চারজন প্রার্থী। আর রাজশাহী বিভাগের একটি পদের জন্য দুজন এবং সাবেক ক্রিকেটারদের এক পদের জন্য দুজন লড়ছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ) ।

ক্লাব ক্যাটাগরির প্রার্থীরা হলেন—নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব), মাহবুব উল আনাম ও মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা অ্যাসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

ঢাকা বিভাগের প্রার্থী তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ), সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ), খালিদ হোসেন (মাদারীপুর)। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খালিদ হোসেন।

রাজশাহী বিভাগের প্রর্থীরা হলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট (রাজশাহী বিভাগ) ও সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা)।

সাবেক ক্রিকেটারদের একটি পদে লড়ছেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদীন ফাহিম। পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৩ জন কাউন্সিলর বেছে নেবেন একজন পরিচালককে।

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন। এক বছর পর আরেক অক্টোবরে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন তিনি। এই নির্বাচনেও বিসিবিপ্রধান হিসেবে তাঁর নামই আসছে ঘুরে ফিরে। তবে নাজমুল হাসান সাফ জানিয়ে দিয়েছেন, কাউন্সিলরেরা যেন তাঁদের পছন্দমতোই প্রার্থী বাছাই করে নেন।

বাংলাদেশ ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট

১৫ মার্চ ২০২৫
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
০৮ নভেম্বর ২০২৪
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
  2. আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
  3. পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
  4. পাকিস্তান-ভারত ম্যাচ অনিশ্চিত, কত হাজার কোটি ক্ষতি আইসিসির?
  5. শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়
  6. সাফের ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x