Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ১০ জুন ২০২১
আপডেট: ১০:৩১, ১০ জুন ২০২১
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ১০ জুন ২০২১
আপডেট: ১০:৩১, ১০ জুন ২০২১
আরও খবর
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন উইলিয়ামসন
টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে যে তথ্য দিলেন উইলিয়ামসন
টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন কেইন উইলিয়ামসন

দ্বিতীয় টেস্টে নেই উইলিয়ামসন, অধিনায়ক ল্যাথাম

স্পোর্টস ডেস্ক
১০:২৫, ১০ জুন ২০২১
আপডেট: ১০:৩১, ১০ জুন ২০২১
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ১০ জুন ২০২১
আপডেট: ১০:৩১, ১০ জুন ২০২১
কিউই তারকা কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে টেস্টে কনুইয়ে চোট পেয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। মূলত তাঁর পুরোনো চোটই ফের মাথাচাড়া দিয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি নিউজিল্যান্ড।

উইলিয়ামসনকে ছাড়াই আজ বুধবার এজবাস্টনে ইংলিশদের মুখোমুখি হবে কিউইরা। নিয়মিত অধিনায়কের বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনের না খেলার বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কেইনের জন্য। তবে আমরা মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত। ব্যাটিংয়ের সময় যন্ত্রণা উপশমে তার কনুইয়ে ইনজেকশন দেওয়া হয়েছে। একটু বিশ্রাম তার সুস্থ হওয়ার প্রক্রিয়া দ্রুত করবে।’

আর কদিন বাদেই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাদা পোশাকে সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। মূলত ওই ম্যাচের কথা চিন্তা করেই এজবাস্টনে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে।

কিউই কোচ বলেন, ‘সাউদ্যাম্পটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, তার আগেই সে প্রস্তুত হয়ে যাবে।’

অনেকদিন ধরেই কনুইয়ের চোটে ভুগছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও দেখা যায়নি তাঁকে। মাঝে সুস্থ হয়ে আইপিএল খেললেও ফের একই চোটে ভুগছেন তিনি।

এদিকে নিউজিল্যান্ড শিবির যখন চোট সমস্যায় ভুগছে তখন ইংল্যান্ড ক্রিকেটারেরা বিতর্কে জড়িয়েছেন। বিতর্কে জড়িয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রবিনসন। টুইট বিতর্কে ভাগ্য ঝুলে আছে জেমস অ্যান্ডারসনেরও।

আজ বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে লর্ডসে গত রোববার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

কেইন উইলিয়ামসন

সংশ্লিষ্ট সংবাদ: কেইন উইলিয়ামসন

০২ নভেম্বর ২০২৫
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন উইলিয়ামসন
১৭ ডিসেম্বর ২০২৪
টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে যে তথ্য দিলেন উইলিয়ামসন
১৫ ডিসেম্বর ২০২২
টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন কেইন উইলিয়ামসন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
  2. আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
  3. পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
  4. পাকিস্তান-ভারত ম্যাচ অনিশ্চিত, কত হাজার কোটি ক্ষতি আইসিসির?
  5. শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়
  6. সাফের ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x