Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১৯:৪০, ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৪৪, ০৪ এপ্রিল ২০২১
স্পোর্টস ডেস্ক
১৯:৪০, ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৪৪, ০৪ এপ্রিল ২০২১
আরও খবর
ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আশরাফুল
ভোটের মাঠে ক্রীড়াঙ্গনের যারা
এপস্টেইন ফাইলসে আছে যেসব ক্রীড়া ব্যক্তিত্বের নাম
ময়মনসিংহে হচ্ছে ব্যয়বহুল অলিম্পিক কমপ্লেক্স
টিভিতে আজকের খেলা

বাংলাদেশ গেমস : রোববার পদক জিতেছেন যাঁরা

স্পোর্টস ডেস্ক
১৯:৪০, ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৪৪, ০৪ এপ্রিল ২০২১
স্পোর্টস ডেস্ক
১৯:৪০, ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৪৪, ০৪ এপ্রিল ২০২১
বাংলাদেশ গেমসে পদক জিতেছেন যাঁরা। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সিনিয়র বিভাগে স্বর্ণপদক জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আনজিলা আমজাদ। তিনি ৫৬৯ স্কোর করে স্বর্ণ জেতেন। এ ইভেন্টে ৫৬৩ স্কোর নিয়ে রুপা জিতেছেন নেভি শুটিং ক্লাবের আরমিন আশা। ৫৬২ স্কোর করে কুষ্টিয়া রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ জিতিয়েছেন আরদিনা আখি।

১০ মিটার এয়ার পিস্তল নারীদের জুনিয়র ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেভি শুটিং ক্লাবের তুরিং দেওয়ান। ৫৪৮ স্কোর করে নেভি শুটিং ক্লাবকে স্বর্ণ এনে দিয়েছেন এই শুটার। নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন ৫৪১ স্কোর করে রুপা পদক জিতেছেন। এক স্কোর কম করে ব্রোঞ্জ জিতেছেন নেভি শুটিং ক্লাবের আশিফা খাতুন।

স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিম ১০০ স্কোর করে স্বর্ণ জিতেছেন। ৮৪ স্কোর করে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির আহমেদ রুপা ও ৭৪ স্কোর করে দিনাজপুর রাইফেল ক্লাবের শিবলি সাদিক ব্রোঞ্জ জেতেন।

পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বিজিবি

বাংলাদেশ গেমসে পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার শহীদ এম মনসুর মলসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারকে ৩৬-২৬ গোলে হারিয়ে স্বর্ণ জিতে বিজিবি।

প্রথমার্ধে শেষে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল বিজিবি। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এর আগে চাঁপাই নবাবগঞ্জকে ৩৪- ২৭ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ।

এক হাজার মিটার দৌঁড়ে সেরা আসিফ বিশ্বাস

বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকসের ১০ হাজার মিটার দৌঁড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ বিশ্বাস। তিনি সময় নিয়েছেন ৩৬ মিনিট ৩২ সেকেন্ড।

এই ইভেন্টে ৩৬ মিনিট ৩৫.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোহেল রানা। ব্রোঞ্জ জয়ী একই সংস্থার আল আমিন সময় নেন ৩৬ মিনিট ৪৬.৯০ সেকেন্ড সময় নিয়েছেন।

২০ কিলোমিটার হাটা ইভেন্টে তিন পদকই পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা। ১ ঘণ্টা ৪৪.২৯ সেকেন্ড নিয়ে রাজু আহমেদ স্বর্ণ জিতেছেন। ১ ঘণ্টা ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কৃষ্ণ সাহা। ১ ঘণ্টা ৪৫.০১ সেকেন্ড সময় নিয়ে মোরাদুল ইসলাম জয় করেন ব্রোঞ্জ পদক।

৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা ৫৩.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। ৫৪.২০ সেকেন্ড নিয়ে নৌবাহিনীর সুলতান সানজিদ রুপা এবং ৫৪.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন সেনাবাহিনীর মিনহাজুল।

নারীদের ডিসকাস থ্রোতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার। তিনি ৪০.৩৯ মি দূরত্বে ডিসকাস নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ জেলের আল্পনা আক্তার ৩৯.৫৫ মিটার দূরত্ব নিয়ে রুপা ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নিলুফা আক্তার ৩১.৭৪ মিটারে ব্রোঞ্জ পদক জিতে নেন।

পুরুষদের পোল ভোল্ট ইভেন্টে চার মিটার উচ্চতায় লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুল ইসলাম স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে যশোর জেলা ক্রীড়া‌ সংস্থার আফদার আলী রুপা ও বাংলাদেশ নৌবাহিনীর সেলিম মন্ডল ৩.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ গেমস

১০ এপ্রিল ২০২১
শেষ হলো নবম বাংলাদেশ গেমস
১০ এপ্রিল ২০২১
ছেলেদের ক্রিকেটে জাহাঙ্গীরাবাদের স্বর্ণ জয়
১০ এপ্রিল ২০২১
‘বাংলাদেশ গেমসে নতুন মুখ পাওয়াটাই বড় প্রাপ্তি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আশরাফুল
  2. ভোটের মাঠে ক্রীড়াঙ্গনের যারা
  3. নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবির
  4. দুই সুপার ওভারের ম্যাচে আফগানদের কাঁদিয়ে জিতল দ.আফ্রিকা
  5. পিএসএল নিলামে দল পেলেন রিশাদ, অবিক্রিত মিরাজ
  6. বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের : ড. আসিফ নজরুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x