পিএসএল নিলামে দল পেলেন রিশাদ, অবিক্রিত মিরাজ
আগামী এপ্রিলে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর আগে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পিএসএলের নিলাম। নিলামে কাড়াকাড়ি শেষে পারিশ্রমিকে রিশাদকে দলে ভিড়িয়েছে
নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। প্রথমেই রিশাদকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এরপর তাদের সঙ্গে নিলামে যোগ দেয় করাচি কিংস। দুই দলের লড়াই শেষে ৩ কোটি পাকিস্তানি রূপিতে রিশাদকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকা।
এর আগে পিএসএলের গদ আসরে লাহোর কালান্দোর্সের হয়ে খেলেছেন রিশাদ। দলটির হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা পিএসএলের এক মৌসুমে কোনো বাংলাদেশির সর্বোচ্চ উইকেট।
নিলামে অলরাউন্ডারদের তালিকায় নাম উঠেছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে অবিক্রিত থাকেন তিনি।
এর আগে আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে লাহোর। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা।

স্পোর্টস ডেস্ক