বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর!
ইকুয়েডর জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইকুয়েডর এই বছর কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে। খেলোয়াড়ের জন্মসনদ জালিয়াতির অভিযোগে এই নিষেধাজ্ঞা পেতে পারে তারা।
এক্সপ্রেসের খবরে জানা গেছে, ফিফার কাছে এই অভিযোগ করে চিলি ফুটবল ফেডারেশন। বাছাইপর্বে নিয়ম ভেঙে খেলোয়াড় মাঠে নামিয়েছে ইকুয়েডর। ফিফা অভিযোগের তদন্ত করছে।
তদন্তে দোষি প্রমাণিত হলে বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে ইকুয়েডর। আগামীকাল শুক্রবার ফিফা এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।
ইকুয়েডরের খেলোয়াড় কাস্তিলো ১৯৯৫ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন। ইকুয়েডর নাকি তাঁর জন্ম দেখিয়েছে ১৯৯৮ সালে। অবশ্য এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।
এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছে ইকুয়েডর। বিশ্বকাপের সূচিও ঠিক হয়েছে। সব কিছু যখন চূড়ান্ত, ঠিক তখনই এই অভিযোগ ওঠে।

স্পোর্টস ডেস্ক