ফিফার বর্ষসেরা গোলরক্ষক বুফ্ন
আবারও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ঝুলিতে পুরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। এই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইতালিয়ান তারকা ফুটবলার জিয়ানলুইজি বুফন। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তিনি অবশ্য হয়েছেন চতুর্থ। সেরা ফুটবলারের লড়াইয়ে তিনি বেশ পেছনে থাকলেও একটি পুরস্কার ঠিকই পেয়েছেন, হয়েছেন ফিফার সেরা গোলরক্ষক।
গতকাল সোমবার রাতে লন্ডনের প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ফিফার ২০১৭ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পান বুফন। জুভেন্টাসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন তিনি। গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে।
তাঁর সঙ্গে এ লড়াইয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।

ক্রীড়া প্রতিবেদক