হোঁচট খেল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল আর্সেনাল। গতকাল রোববার রাতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ রুখে দিয়েছে তাদের। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচে আর্সেনাল প্রথমে এগিয়ে গেলেও একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পায় তারা। ৮৩ মিনিটে ফ্রিকিকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল।
শেষ মুহূর্তে পাওয়া এই গোলটিও ধরে রাখতে পারেননি ইংলিশ লিগের জায়ান্ট দলটি। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে পেনাল্টি পেয়ে খেলার সমতা ফিরে ওয়েস্ট ব্রমউইচ। গোলটি করেন রদ্রিগেস।
ম্যাচ জিততে না পারলেও রেকর্ড করেছেন দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার। কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ৮১১টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই ম্যাচে দায়িত্ব পালন করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনকে ছাড়িয়ে গেছেন এই অভিজ্ঞ কোচ।
এ দিনের ড্রয়ের সুবাদে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে আসে আর্সেনাল। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট ম্যানচেস্টার সিটি শীর্ষে আছে। ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। ৪৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্রীড়া প্রতিবেদক