Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ২৮ জুন ২০২৩
আপডেট: ১৯:২৩, ২৮ জুন ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ২৮ জুন ২০২৩
আপডেট: ১৯:২৩, ২৮ জুন ২০২৩
আরও খবর
ছন্দহীন বাংলাদেশকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার
বিবর্ণ ব্যাটিংয়ে সাদামাটা সংগ্রহ বাংলাদেশের
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ইতিহাসের প্রথম বোলার হিসেবে অনন্য কৃতিত্ব গড়লেন লায়ন

স্পোর্টস ডেস্ক
১৯:২০, ২৮ জুন ২০২৩
আপডেট: ১৯:২৩, ২৮ জুন ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৯:২০, ২৮ জুন ২০২৩
আপডেট: ১৯:২৩, ২৮ জুন ২০২৩
অস্ট্রেলিয়ার ভরসার আরেক নাম নাথান লায়ান। ছবি : নাথান লায়নের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

ইংল্যান্ডের লর্ডসে চলছে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার এই লড়াইয়ে প্রথম টেস্ট জিতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সেই জয়ে বল হাতে সামনে থেকে অবদান রেখেছেন অসি স্পিনার নাথান লায়ন। অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। এতটাই যে, অসিদের খেলা সর্বশেষ ১০০ টেস্টের সবগুলোতে খেলেছেন তিনি!

নিজেদের ওয়েবসাইটে আজ এমনটিই জানিয়েছে আইসিসি। আজ বুধবার (২৮ জুন) থেকে শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে এই কৃতিত্ব অর্জন করেন লায়ন।

২০১৩ সালে এই লর্ডসেই সর্বশেষ বাদ পড়েছিলেন। এবার লর্ডসেই গড়লেন টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড। লায়নের আগে ছোট এই তালিকায় ছিলেন মাত্র পাঁচজন। যাদের মধ্যে দুজনই অস্ট্রেলিয়ার। অ্যালান বোর্ডার ও মার্ক ওয়াহ ছাড়াও এই তালিকায় আছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, বর্তমান ইংলিশ কোচ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ভারতের সুনীল গাভাস্কার।

একটা জায়গায় লায়ন ছাড়িয়ে গেছেন সবাইকে। লায়ন ছাড়া এখানে বাকি সবাই ব্যাটার। একমাত্র বোলার তিনি। অর্থাৎ, সাদা পোশাকের ইতিহাসে টানা ১০০ টেস্ট খেলা প্রথম বোলারের নামটি এখন নাথান লায়ন।

দীর্ঘ এই যাত্রা প্রসঙ্গে অসি অফস্পিনার লায়ন বলেন, ‘এটি এমন কিছু যা নিয়ে আমি সত্যিই গর্বিত। টানা ১০০ ম্যাচ খেলা, টেস্ট ক্রিকেটে এটা বিশাল ব্যাপার। অনেক উত্থান পতন পাড়ি দিতে হয়েছে। এই অস্ট্রেলিয়া দল ছাড়া এটা অসম্ভব ছিল।’

অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে ১২২ ম্যাচ খেলে ৪৯৫ উইকেট শিকার করেছেন লায়ন। চলতি টেস্টে পাঁচ উইকেট পেলে স্পর্শ করবেন ৫০০ উইকেটের আরেকটি মাইলফলক। প্রথম টেস্টে দুই ইনিংসে চারটি করে আট উইকেট পাওয়া লায়নের জন্য এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট পাওয়া খুব কঠিন হওয়ার কথা না। এটি করতে পারলেই ঢুকে যাবেন ৫০০ উইকেট পাওয়াদের দলে।

অ্যাশেজ নাথান লায়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল
১৮ জুন ২০২৩
খাজার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার 
১৭ জুন ২০২৩
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল অসিরা
১৭ জুন ২০২৩
প্রথম সেশন শেষে চাপে অসিরা
১৭ জুন ২০২৩
এজবাস্টনে প্রথম দিনে লড়াই সমানে সমান 
১৬ জুন ২০২৩
রুটের ব্যাটে এগিয়ে চলছে ইংল্যান্ড
১৬ জুন ২০২৩
প্রথম সেশন সমানে সমান
১৬ জুন ২০২৩
অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
০৮ মার্চ ২০২৩
৯ বছর পর অ্যাশেজ’র নতুন অ্যালবাম ‘অন্তঃসারশূণ্য’
১০ ডিসেম্বর ২০২১
অ্যাশেজে অসি ভক্তকে ইংলিশ সমর্থকের বিয়ের প্রস্তাব
১০ ডিসেম্বর ২০২১
রুট-মালানের ব্যাটে আশা দেখছে ইংল্যান্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার
  2. কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড
  3. কিংবদন্তিদের পেছনে ফেলে এমবাপ্পের নতুন মাইলফলক
  4. মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
  5. ইনফান্তিনোকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি
  6. আক্রমণে একচেটিয়া ফ্রান্স, তবুও গোলশূন্য প্রথমার্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x