Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
জহিরুল কাইউম ফিরোজ
১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১২, ১৩ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১২, ১৩ মার্চ ২০২৪
আরও খবর
মেসির ম্যাজিকে মায়ামির আরেকটি উদযাপন
এবার নতুন পরিচয়ে হাজির মেসি
বিশ্বকাপের আগে মেসি ও আর্জেন্টিনার নামে মামলা
এবার মুখোমুখি হচ্ছেন নেইমার-মেসি?
অভিনব উপায়ে মেসিকে স্মরণ মায়ামির

এ মেসি যেন বড্ড অচেনা!

জহিরুল কাইউম ফিরোজ
১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১২, ১৩ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১২, ১৩ মার্চ ২০২৪
লিওনেল মেসি। ছবি : এএফপি

লিওনেল মেসিকে ঠিক মানুষ বলে ধরা হয় না। ফুটবলের ক্ষুদে জাদুকরকে আদর করে বহু আগেই এলিয়েনের তকমা দিয়েছেন ভক্তরা। ফুটবল পায়ে যেভাবে মন্ত্রমুগ্ধ করেন, ফুটবলটা যেভাবে তার কথা শোনে; তাকে এলিয়েন না ডেকে উপায় কী? তবে মেসিও যে রক্ত-মাংসের মানুষ, তারও যে ক্লান্তি আসে, সেটিই যেন প্রতিফলিত হচ্ছে গত কিছুদিন ধরে। ১৫ দিনের ব্যবধানে মিস করেছেন তিনটি ম্যাচ। দেশ ও ক্লাবের হয়ে দুটি ম্যাচে তো তাকে বদলিই করতে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই তারকার ডান পেশির পুরোনো চোট হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মেসির ক্লাব ইন্টার মায়ামি মাঠে নামে টরোন্টোর বিপক্ষে। চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে মায়ামির হয়ে খেলেননি মেসি। আজকের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা কাটিয়ে শুরু থেকেই মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। কিন্তু, ৩৭ মিনিটের বেশি খেলতে পারেননি। প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় বিশ্বকাপজয়ী তারকাকে।

শুরুটা হয়েছিল গত ৮ সেপ্টেম্বর। ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ৭৮ মিনিটে ফ্রিকিকে গোল করে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন মেসিই। ম্যাচ ছাপিয়ে আলোচনা শুরু হয় মাঠ ছেড়ে মেসির উঠে যাওয়া নিয়ে। সেই ম্যাচের ৮৮ মিনিটে মেসিকে বদলি করেন কোচ লিওনেল স্কালোনি। একজন ফুটবলারকে পরিবর্তন করাটা খেলারই অংশ। কিন্তু, জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে মেসির বেলায় এমন কিছু ঘটেছিল নয় বছর আগে। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মেসিকে সাব করিয়েছিলেন তৎকালীন কোচ আলেসান্দ্রো সাবেয়া।

এই বিষয়ে স্কালোনি জানিয়েছিলেন, ‘মেসিই আমাকে বলেছিল তাকে তুলে নিতে। বলেছিল, সে ভীষণ ক্লান্ত। নইলে তাকে আমি তুলে নিতাম না। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে, তার আসলে কী হয়েছে? যদি সুস্থ থাকে, ভালো অনুভব করে, তাহলে বলিভিয়ার বিপক্ষে তাকে খেলানো হবে।’

বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে দলের সঙ্গে গেলেও খেলেননি মেসি। আর্জেন্টিনা পর্ব শেষ করে মায়ামিতে এসেও খেলতে পারেননি দুই ম্যাচ। তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ টাটা মার্টিনো। তিনি বলেছিলেন, ‘মেসিকে নিয়ে আমাদের কোনো তাড়া নেই। যদি সে ভালো থাকে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলে খেলবে। যদি তা না হয়, আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব।’

বিশ্বকাপ জেতার পর ফুরফুরে মেজাজে থাকা ৩৬ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রে গিয়েছেন খেলাটাকে উপভোগ করতে। করছেনও তাড়িয়ে তাড়িয়ে। আমূল বদলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলকে। তবে তিনি যে মানুষ, ক্লান্তি তাকেও ভর করে, তা জানিয়েছেন নিজেই।

ইকুয়েডরের বিপক্ষে ৮ সেপ্টেম্বরের সেই ম্যাচের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, ম্যাচ শেষে নিজের ক্লান্তির কথা জানিয়ে মেসি বলেন, ‘আমি ক্লান্তবোধ করছিলাম। এটি সম্ভবত শেষবার না যে এমন কিছু হয়েছে। হয়তো সামনেও হবে। শারীরিক শ্রম দিতে হয়েছে প্রচুর।’

বয়স কোনো কিছু মানে না। আমাদের মানিয়ে নিতে হয় বয়সের সঙ্গে। কে জানে, মেসিও হয়তো সেটি বুঝে গেছেন! বুঝেছেন বলেই আগাম জানিয়ে রেখেছেন সবাইকে।

লিওনেল মেসি

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

১৯ এপ্রিল ২০২৬
মেসির ম্যাজিকে মায়ামির আরেকটি উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
এবার নতুন পরিচয়ে হাজির মেসি
০৫ এপ্রিল ২০২৬
অভিনব উপায়ে মেসিকে স্মরণ মায়ামির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা
  2. মিরপুরে চলছে নাহিদ রানা শো
  3. মিরপুরে আবেগঘন বিদায় রুবেলের
  4. এবার নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সৌম্যর আঘাত
  5. নাহিদের ঝড়ে বল হাতে নিয়ন্ত্রণ বাংলাদেশের
  6. নতুন মাইলফলকের ম্যাচে বিশেষ সম্মাননায় লিটন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x