Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৫, ০৮ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৫০, ০৮ নভেম্বর ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৫, ০৮ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৫০, ০৮ নভেম্বর ২০২৩
আরও খবর
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
ওমানকে হারিয়ে ইংল্যান্ডকে বিপাকে ফেলল স্কটল্যান্ড

ম্যাক্সওয়েলের ব্যাটে শচীনের দেখা ‘জীবনের সেরা ইনিংস’

ক্রীড়া প্রতিবেদক
১০:৪৫, ০৮ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৫০, ০৮ নভেম্বর ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৫, ০৮ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৫০, ০৮ নভেম্বর ২০২৩
গ্লেন ম্যাক্সওয়েল ও শচীন টেন্ডুলকার। ছবি : আইসিসি ও শচীনের ফেসবুক পেজ

গ্লেন ম্যাক্সওয়েল যখন ব্যাটিংয়ে এলেন তখন নাজুক অবস্থায় অস্ট্রেলিয়া। উইকেটে গিয়েই তাকে পড়তে হয় হ্যাটট্রিক বলের সামনে। সেই ধাক্কা সামলে ম্যাক্সওয়েল দেখালেন অন্যরূপ। মুম্বাইতে পরের তিন ঘণ্টা চলল শুধু ম্যাক্সির শাসন। ব্যাট হাতে তো অবিশ্বাস্য লড়াই করলেনই, সঙ্গে উপহার দিলেন ডাবল সেঞ্চুরি।

ক্রিকেটে ডাবল সেঞ্চুরি অনেকের কাছেই সাধারণ হতে পারে। কিন্তু, ম্যাক্সওয়েল যা করলেন তা রীতিমতো ঘোরে ফেলে দেওয়ার মতো। ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়াকে টেনে তুলে দেখালেন ব্যাটিং প্রদর্শনী। লেজের ব্যাটারদের নিয়ে লড়াই করে দলকে নিয়ে গেলেন জয়ের দুয়ারে।

আফগানদের বিপক্ষে ম্যাক্সওয়েলের দৃঢ়তায় অস্ট্রেলিয়া জিতেছে ৩ উইকেটে। ১০ ছক্বা ও ২১ চারে ১২৮ বলে ম্যাক্সওয়েল উপহার দিয়েছেন ২০১ রানের অপরাজিত ইনিংস।

অনেক ইনিংসের পর ম্যাক্সওয়েল আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। এর থেকে বাদ যাননি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি তো জানিয়েই দিলেন, এটা তার দেখা জীবনের সেরা ইনিংস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাক্সওয়েলের প্রশংসায় শচীন লিখেছেন, ‘ইব্রাহিম জ়াদরান অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে। তার ব্যাটের কারণে আফগানিস্তান একটা বড় রান করতে পেরেছে। ম্যাচে ৭০ ওভার আফগানরা ভালো খেললেও, শেষের ২৫ ওভার গ্লেন ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি। ম্যাক্স (ম্যাক্সিমাম) প্রেসারে থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা এক দিনের ম্যাচের ইনিংস।’

শচীনের মতো ম্যাক্সির এই ইনিংস অনেকের চোখেই সেরা ইনিংস হতে পারে। কারণ, ক্রিকেটের বাইশ গজে তো আর রোজ রোজ এমন ব্যাটিং প্রদর্শনী দেখা যায় না।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ
  2. মুস্তাফিজের দারুণ বোলিংয়ে জিতল লাহোর, ব্যর্থ ইমন
  3. বিবর্ণ ফুটবলে ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
  4. ভিয়েতনামের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ
  5. সন্ধ্যায় ভিয়েতনাম লড়াইয়ে নামছে বাংলাদেশ
  6. লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x